কমলগঞ্জে মুক্তিযোদ্ধা ও তাঁর পরিবারের উপর হামলা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে মুক্তিযোদ্ধা ও তাঁর পরিবারের উপর হামলা

  • সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা রাকেশ শব্দকর ও তার ছেলের বউয়ের উপর হামলার অভিযোগ উঠেছে। গত রোববার (২৮ জানুয়ারি) রাত রাড়ে ৮টার দিকে উপজেলার পৌর এলাকার ৩নং ওয়ার্ডে আলিক মিয়ার দোকানের সামনে এ ঘটনাটি ঘটে। হামলাকারী সুমন শব্দকর একই এলাকার বারিন্দ্র শব্দকরের ছেলে।

Manual6 Ad Code

স্থানীয় সুত্রে জানা যায়, গত রোববার রাত সাড়ে ৮টার দিকে বীর মুক্তিযোদ্ধা রাকেশ শব্দকর ও তার ছেলের বউ বাড়ির পাশে একটা মুদি দোকানে সদায় করতে আসেন। এসময় রিক্সা চালক প্রতিবেশি সুমন শব্দকর তাদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে। কারণ জানতে চাইলে বীর মুক্তিযোদ্ধা রাকেশ শব্দকর ও তার ছেলের বৌউকে অটোরিক্সার সিটের নিচে থাকা চেইন দিয়ে এলোপাতাড়িভাবে মারতে শুরু করে সুমন শব্দকর।

এসময় স্থানীয়রা সুমনের হাত থেকে রক্ষা করে মুক্তিযোদ্ধা রাকেশ শব্দকর ও তার ছেলের বৌকে। পরে তারা সেখান থেকে গিয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহন করে। স্থানীয় বাসিন্দা শিমলা, সবিতা ও ব্যবসায়ী আলিক মিয়া জানান, ‘সুমন ও সবুজ দুইটি ভাই খুব খারাপ। তারা যেকোনো মানুষের সাথে খুব খারাপ আচারণ করে। এভাবে সুমন বীর মুক্তিযোদ্ধা রাকেশ শব্দকর ও তার ছেলের বৌর উপর হামলা করা ঠিক হয়নি। তারা আরও বলেন, পারিবারিক বিষয় নিয়ে যে কারো সাথে ঝগড়া হতে পারে। কিন্তু এভাবে হাত তুলা মোটেও ঠিক হয়নি। সুমন এর বড় ভাই সবুজ কিছু দিন আগেও বীর মুক্তিযোদ্ধা রাকেশ শব্দকর এ উপর হামলা করেছে। এটার ভাল একটা বিচার হওয়া দরকার’।

Manual3 Ad Code

হামলাকারী সুমন শব্দকর এর বড় ভাই সবুজ শব্দকর বলেন,‘ আমার ভাই ছোট মানুষ বুঝেনি, তাদের উপর হাত তুলেছে। বিচারের মাধ্যমে বিষয়টা শেষ হবে।’ বীর মুক্তিযোদ্ধা রাকেশ শব্দকর বলেন, আমি অসহায় মানুষ। বয়স হয়ে গেছে।

কিছু করতে পারিনা। মুক্তিযোদ্ধার ভাতা দিয়ে কোনো রকম ছেলের বউসহ পরিবারের সবাইকে নিয়ে চলি। কিন্তু সুমন রিক্সার চেইন খুলে অতর্কিত হামলা চালিয়েছে আমার উপর ও আমার ছেলের বউয়ের উপড়। তার কিছু দিন আগেও তার বড় ভাই সবুজও আমাকে মেরেছে।

Manual7 Ad Code

তিনি আরও বলেন, হামলার পর আমি থানায় মৌখিক অভিযোগ করেছি। পুলিশ সাথে সাথে একজনকে আটক করেছে। পরে রাতে আবার ছেড়ে দিয়েছে। বিষয়টি বুঝলাম না।’

Manual2 Ad Code

কমলগঞ্জ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর আনসার শোকরানা মান্না বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে সামাজিক বৈঠকে রাতেই সমাধান করা হবে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, ‘ঘটনাটি শোনার পর আমরা হামলাকরী সুমন শব্দকরকে আটক করেছি। পরে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বিষয়টি বিচারের মাধ্যমে দেখে দিবেন বলেছেন। তাই আটককৃতকে ছেড়ে দিয়েছি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!