শ্রীমঙ্গলে বিশ্বসাহিত্য কেন্দ্রের চারদিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শুরু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ কুলাউড়া পৌরসভায় আইইউজিআইপি প্রকল্প বাস্তবায়নে কচ্ছপ গতি জনদূর্ভোগ চরমে বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন

শ্রীমঙ্গলে বিশ্বসাহিত্য কেন্দ্রের চারদিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শুরু

  • রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক,  শ্রীমঙ্গল :: শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্রের চারদিনব্যাপী বইমেলা শুরু হয়েছে।

অদ্য শনিবার (৩ ফেব্রুয়ারি ২০২৪) বেলা ১২টায় শ্রীমঙ্গলস্থ জেলা পরিষদ অডিটোরিয়াম ও আধুনিক ডাকবাংলো প্রাঙ্গণে বিশ্বসাহিত্য কেন্দ্র কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ এই বইমেলার উদ্বোধন করেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক, কবি ও প্রাবন্ধিক দ্বীপেন্দ্র ভট্টাচার্য।

Manual5 Ad Code

ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, বিশ্বসাহিত্য কেন্দ্রের সংগঠক, সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান; শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, ছড়াকার ও অধ্যাপক অনিরুদ্ধ সেনগুপ্ত, লেখক ও অধ্যাপক অবিনাশ আচার্য, চারুকলা ইন্সটিটিউটের পরিচালক ও চিত্রশিল্পী মিহির ভৌমিক, লেখক ও সাংবাদিক আতাউর রহমান কাজল, আবৃত্তি প্রশিক্ষক ও লেখক বিকাশ দাশ বাপ্পন, এশিয়ান টিভির প্রতিনিধি ও সমাজকর্মী এস কে দাশ সুমন, সাংবাদিক দেওয়ান মাসুকুর রহমান, সাংবাদিক আফজাল হোসেন, বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার ইনচার্জ দেবজ্যোতি মন্ডল, ভ্রাম্যমাণ বইমেলার সংগঠক দেবাশীষ বড়াল ও ভ্রাম্যমাণ বইমেলার বিক্রয় প্রতিনিধি মো. সোহেল সরকার প্রমুখ।

চারদিনব্যাপী বইমেলা’র সফলতা কামনা করে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথির বক্তৃতায় মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, বিশ্বসাহিত্য কেন্দ্রের সংগঠক, সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, “আলোকিত মানুষ গড়ার স্বপ্ন নিয়ে স্বপ্নদ্রষ্টা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের হাত ধরেই সত্তর দশকের শেষের দিকে প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্বসাহিত্য কেন্দ্র। হাটি হাটি পা পা করে ৪৫ বছর পূর্ণ হয়েছে তার। স্বাধীন, প্রজ্ঞাসম্পন্ন, চিন্তাশীল ও সৃজনশীল মূল্যবোধসম্পন্ন, শক্তিশালী মানুষ তৈরির লক্ষ্যেই বিশ্বসাহিত্য কেন্দ্র ৪৫ বছর থেকে কাজ করছে। সাহিত্য, দর্শন, বিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, সমাজবিদ্যাসহ বিশ্বজ্ঞানের শ্রেষ্ঠ বইগুলোর পঠন-পাঠন এই কাজের অন্তর্ভুক্ত।

বিশ্বসাহিত্য কেন্দ্র কোনো গৎ-বাঁধা, ছক-কাটা, প্রাণহীন শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং একটি সপ্রাণ সজীব পরিবেশ- জ্ঞান ও জীবন সংগ্রামের ভেতর দিয়ে পূর্ণতর মনুষ্যত্বে ও উন্নততর আনন্দে জেগে ওঠার এক অবারিত পৃথিবী। এক কথায়, যাঁরা সংস্কৃতিবান, কার্যকর, ঋদ্ধ মানুষ- যাঁরা অনুসন্ধিৎসু, সৌন্দর্যপ্রবণ, সত্যান্বেষী; যাঁরা জ্ঞানার্থ, সক্রিয়, সৃজনশীল ও মানবকল্যাণে সংশপ্তক ‘বিশ্বসাহিত্য কেন্দ্র; তাঁদের পদপাতে, মানসবাণিজ্যে, বন্ধুতায়, উষ্ণতায় সচকিত একটি অঙ্গন।

Manual5 Ad Code

মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং বিভিন্নবিষয়ক জ্ঞান ও রুচিশীল সংস্কৃতিচর্চার মাধ্যমে প্রগতিশীল চিন্তাচেতনার বিকাশ ঘটানো এর উদ্দেশ্য। আর তাই এর ৪৫ বছর পূর্তি উৎসব আয়োজন বর্ণাঢ্য ও উৎসবমূখর হোক, সেই প্রত্যাশা করছি।

৩ ফেব্রুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত শ্রীমঙ্গলস্থ জেলা পরিষদ অডিটোরিয়াম ও আধুনিক ডাকবাংলো প্রাঙ্গণে আয়োজিত বিশ্বসাহিত্য কেন্দ্রের চারদিনব্যাপী বইমেলায় জ্ঞানপিপাসু প্রতিটি মানুষের অবারিত অংশগ্রহণে আলোকিত মানুষ’ গড়ার আন্দোলন তরান্বিত হোক।”

অনুষ্ঠানে উপস্থিতির জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার ইনচার্জ দেবজ্যোতি মন্ডল বলেন, বিশ্বসাহিত্য কেন্দ্রের ‘আলোকিত মানুষ’ গড়ার আন্দোলনের অংশ হিসেবে সারাদেশজুড়ে জ্ঞানপিপাসু প্রতিটি মানুষের হাতে পৃথিবীর শ্রেষ্ঠ বইগুলো নিরন্তরভাবে সহজলভ্য করার উদ্দেশ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় একটি ‘ভ্রাম্যমাণ বইমেলা কর্মসূচি’ চালু হয়েছে।

Manual1 Ad Code

মেলাটি প্রতিদিন বেলা ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থী, পাঠক ও ক্রেতার জন্য উন্মুক্ত থাকবে।

Manual4 Ad Code

বইমেলায় থাকছে গল্প, উপন্যাস, প্রবন্ধ, কবিতা, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ, অনুবাদ, সাইন্স ফিকশন, রূপকথা ও ছোটদের জন্য বাছাই করা বই।

প্রতিটি বইয়ের প্রকৃত মূল্য থেকে থাকছে ২৫-৩০% পর্যন্ত বিশেষ মূল্যছাড়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!