জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের ঈদ উপহার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের ঈদ উপহার

  • বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

“ঐক্য অটুট চিরকাল, থাকবো মোরা নির্ভেজাল” এই প্রতিপাদ্য নিয়ে এগিয়ে চলা জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) বিকালে ইউনিয়নের বিভিন্ন এলাকার ৮০ জন হতদরিদ্র মানুষের হাতে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

Manual3 Ad Code

এ উপলক্ষে জয়চন্ডী ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হক বকুল। জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের সহকারী জেনারেল সেক্রেটারি দুলাল আহমদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, জয়চন্ডী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন বৈদ্য।

Manual3 Ad Code

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাংবাদিক আবদুল আহাদ, জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের জেনারেল সেক্রেটারি হেলাল আহমদ, জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ মামুনুর রশীদ মামুন প্রমুখ।

Manual8 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান জাবেদ আহমদ, সহকারী জেনারেল সেক্রেটারি জুনেদ আহমদ, দপ্তর সম্পাদক শাহনুর আহমদ, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ, পরিষদের ফ্রান্স শাখার সমন্বয়ক দুলাল আহমদ, সহ কোষাধ্যক্ষ শেখ সালাউদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফিন, প্রচার সম্পাদক ইমন আহমদসহ অনেকে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!