টানা বর্ষণে মাধবকুণ্ড জলপ্রপাতের অভ্যন্তরীণ রাস্তা দেবে ঝুঁকিপূর্ণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

টানা বর্ষণে মাধবকুণ্ড জলপ্রপাতের অভ্যন্তরীণ রাস্তা দেবে ঝুঁকিপূর্ণ

  • মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual6 Ad Code

কয়েক দিনের ভারি বর্ষণ আর পাহাড়ি ঢলে দেশের সর্ববৃহৎ প্রাকৃতিক ঝর্ণা মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপর্কের অভ্যন্তরীণ রাস্তার বিভিন্ন স্থান দেবে গিয়ে দেখা দিয়েছে বড়বড় ফাটল। এতে মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করছেন পর্যটকরা। বালুর বস্তা দিয়ে ফাটল ভরাট ও ঝুঁকিপূর্ণ স্থান মেরামতের কাজ করছে বনবিভাগ।

Manual8 Ad Code

জানা গেছে, গত বুধবার থেকে রোববার পর্যন্ত টানা ভারি বর্ষণ আর পাহাড়ি ঢলে মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপার্কের অভ্যন্তরীণ প্রায় এক কিলোমিটার রাস্তার বিভিন্ন স্থান নিচের দিকে দেবে গেছে। কোথাও ৩ ফুট পর্যন্ত পাকা রাস্তা দেবে নিচে নেমে গেছে। বড় বড় ফাটল সৃষ্টি হওয়ায় মারাত্মক ঝুঁকি নিয়ে পর্যটকরা যাতায়াত করছেন। সরেজমিনে দেখা গেছে, পাহাড়ি ঢলের স্রোতে পর্যটন রেস্তোরার সামনের অভ্যন্তরীণ রাস্তার নিচের মাটি ভাসিয়ে নেওয়ায় রাস্তায় ফাটল দেখা দেয়। আরো কয়েকটি জায়গা দেবে গেছে ১ থেকে ৩ ফুট পর্যন্ত নিচের দিকে। রাস্তার পাশের র‌্যালিং ও নিরাপত্তা প্রাচীর লন্ডভন্ড হয়ে গেছে। ঝুঁকিপূর্ণ হয়ে ওঠেছে মাধবকুণ্ড এলাকা। বনবিভাগ বালুর বস্তা ফেলে ফাটল ভরাটের চেষ্টা চালাচ্ছে।

Manual4 Ad Code

বনবিভাগের সহকারি বিভাগীয় বন সংরক্ষক রেজাউল মৃধা জানান, টানা ভারিবর্ষণ আর পাহাড়ি ঢলে রাস্তার বিভিন্ন স্থান ধসে পড়েছে ও ফাটল দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ হয়ে ওটার বিষয়টি উর্ধ্বতন কর্তপক্ষকে অবহিত করা হয়েছে। আপাতত বালির বস্তা ফেলে ফাটল ভরাট ও ঝুঁকিপূর্ণ স্থান মেরামত করা হচ্ছে। পর্যটকরা যাতে কোনো দুর্ঘটনায় না পড়েন সে ব্যাপারে তাদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!