কমলগঞ্জে আম্বিয়া কিন্ডারগার্টেন স্কুলের ‘স্বপ্নজয়’ প্রকাশনা উৎসব – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী দেশের কৃষি ও কৃষকরা উন্নত হলে দেশ-জাতির উন্নতি সাধন সম্ভব –কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি ছাত‌কে ৮শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেককে কারাগা‌রে বিদেশমুখীতা ও অভিভাবকদের সচেতনতার অভাবে এ অঞ্চলে শিক্ষারহার নিম্নগামী- তাহসিনা রুশদী লুনা কচাকাটা ডিগ্রি কলেজ নিয়ে অপ্রচার : তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত : আটক ১ বড়লেখায় মাদ্রাসার একাডেমিক ভবন : দেড় বছরের নির্মাণ কাজ সম্পন্ন করতে ৭ বছর পার! বড়লেখায় কেএসকেপি’র দ্বি-বার্ষিক সম্মেলন : সভাপতি তোফায়েল, সম্পাদক মুর্শেদ আলম

কমলগঞ্জে আম্বিয়া কিন্ডারগার্টেন স্কুলের ‘স্বপ্নজয়’ প্রকাশনা উৎসব

  • শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সদরের আম্বিয়া কিন্ডারগার্টেন স্কুল প্রতিষ্ঠার ২২ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত স্বপ্নজয় সাময়িকীর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় স্কুল মাঠ প্রাঙ্গনে স্বপ্নজয় সাময়িকীর মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে প্রকাশনা উৎসবের শুভ সুচনা করেন আমন্ত্রিত অতিথিরা।

Manual4 Ad Code

পরে অতিথিদের উত্তরীয় ও স্বপ্নজ ;সাময়িকী তুলে দেন স্কুলের প্রতিষ্ঠাতা মো. সালাহউদ্দিন ও অধ্যক্ষ মমতা রানী সিনহা।

স্কুলের সহকারি শিক্ষক মো. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় ও স্কুলের প্রতিষ্ঠাতা মো. সালাহউদ্দিন এর সভাপতিত্বে প্রকাশনা উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুলাউড়া সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আব্দুল হান্নান, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, লেখক ও গবেষক আহমদ সিরাজ, অধ্যক্ষ নুরুল ইসলাম, অধ্যাপক ও ছড়াকার অবিনাশ আচার্য্য, প্রভাষক সেলিম আহমদ চৌধুরী, রাবেয়া খাতুন, শিক্ষক সমরেন্দু সেনগুপ্ত বুলবুল, বিশিষ্ট নাট্যকার শুভাশীষ সিংহ সমীর, সাংবাদিক পিন্টু দেবনাথ, শাহিন আহমেদ প্রমুখ।

Manual3 Ad Code

প্রকাশনা উৎসবে আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মিলন মেলায় পরিণত হয় স্কুল প্রাঙ্গন।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews