ফকিরবাজার মাদ্রাসায় প্রবাসী অর্থায়নে নির্মিত হচ্ছে ৪ শ্রেণিকক্ষ বিশিষ্ট ভবন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

ফকিরবাজার মাদ্রাসায় প্রবাসী অর্থায়নে নির্মিত হচ্ছে ৪ শ্রেণিকক্ষ বিশিষ্ট ভবন

  • বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual1 Ad Code

বড়লেখা উপজেলার ফকিরবাজার দাখিল মাদ্রাসার জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ শ্রেণিকক্ষ ভবন ভেঙ্গে মঙ্গলবার দুপুরে ৪ রুম বিশিষ্ট একটি নতুন শ্রেণিকক্ষ ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আমেরিকা প্রবাসী তাহির আলী ও দুবাই প্রবাসী শামীম উদ্দিন এবং স্থানীয় দানশীল ব্যক্তিদের অর্থায়নে কক্ষগুলো নির্মিত হচ্ছে।

দীর্ঘদিন ধরে মারাত্মক ঝুঁকি নিয়ে এগুলোতে চলছিল শ্রেণি কার্যক্রম। শ্রেণিকক্ষ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে মাদ্রাসা ক্যাম্পাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

মাদ্রাসার সুপার মাওলানা ইব্রাহিম আলীর সভাপতিত্বে ও সহ-সুপার মাওলনা আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি শামীম আহমদ, সমাজসেবক ও শিক্ষানুরাগী আবুল হোসেন, আব্দুস শুকুর, আব্দুস সুবহান। অন্যদের মধ্যে জালাল উদ্দিন জিলাই, বায়ান উদ্দিন, ছাদ উদ্দিন, আব্দুল হাফিজ, মাদ্রাসা শিক্ষক নুরুল ইসলাম, মজির উদ্দিন, আব্দুল মুমিত প্রমুখ বক্তব্য দেন।

মাদ্রাসা সুপার মাওলানা ইব্রাহিম আলী জানান, প্রবাসী ও স্থানীয় দানশীল ব্যক্তিদের সহযোগিতায় চার কক্ষ বিশিষ্টি ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও ভবনটি সম্পন্ন করার মতো অর্থ এখনও সংগ্রহ হয়নি। ভবনটি সম্পন্ন করার জন্য তিনি প্রবাসী ও স্থানীয় সচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!