ওসমানীনগরে এক প্রবাসী ও তার পিতাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

ওসমানীনগরে এক প্রবাসী ও তার পিতাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

  • মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

Manual6 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে পূর্ব বিরোধের জের ধরে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী খসরুল হুদা(৩৪) ও তার বৃদ্ধ পিতা নুরুল আহমদকে(৭২) পূর্বপরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় ঐ প্রবাসী ও তার পিতাকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

গতকাল সোমবার ইফতারের পুর্বে উপজেলার তাজপুর ইউপির দুরাজপুর গ্রামে ঘটনাটি ঘটে। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

আহত প্রবাসী খসরুল হুদার বড় ভাই নুরুল হুদা অভিযোগ করে বলেন, গত ৫দিন পুর্বে অল্প কিছুদিনের জন্য সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে আসেন প্রবাসী খসরুল হুদা। গত দুই তিন আগে একই গ্রামের পাশের বাড়ির আব্দুল হান্নানের ছেলে লিমন ও রাশিদ মিয়ার ছেলে আতা মিয়া গংদের সাথে কবরস্থান পরিস্কার নিয়ে কথা কাটাকাটি হয় প্রবাসী খসরুল হুদার আরেক ভাইয়ের সাথে।

Manual3 Ad Code

গতকাল সোমবার ইফতারের পুর্বে প্রবাসী খসরুল হুদার পিতা বৃদ্ধ নুরুল আহমদ দুই নাতিকে সাথে নিয়ে হাটাহাটির জন্য বের হন গ্রামের লিমন ও আতা মিয়া গংদের বাড়ির পাশের রাস্তায়।পুর্ব বিরোধের জের ধরে পরিকল্পিত ভাবে রামদা ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে সেখানে আগে থেকেই ওৎ পেতে থাকা লিমন, আতা, ইমন, মিনহাজ, সুফি, নুরুদ্দিন গং সহ ১৫/২০ জন অর্তকিত ভাবে রামদা সহ ধারালো অস্ত্র দিয়ে বৃদ্ধ নুরুল আহমদকে কুপাতে থাকে। পিতা নুরুল আহমদের চিৎকার শুনে তাকে বাঁচাতে প্রবাসী খসরুল হুদা এগিয়ে এলে সন্ত্রাসী দল প্রবাসী খসরুল হুদাকে এলোপাতারী কুপিয়ে গুরুতর আহত করে। আহতদের শোর চিৎকার শুনে তাদের উদ্ধারে স্থানীয় গ্রামবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

প্রতিপক্ষ সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কুপে প্রবাসী খসরুল হুদার ডান হাতের ৩টি আঙ্গুল দ্বিখন্ডিত হয় বামপায়ের রান সহ শরীরের একাধিকস্থানে ধারালো অস্ত্রের কুপ রয়েছে। খসরুল হুদার পিতা বৃদ্ধ নুরুল আহমদের ডান হাতের মাসুলে হাড্ডি কেটে গেছে। বাম হাতের একটি আঙ্গুল দ্বিখন্ডিত, মাথা সহ শরীরের একাধিক স্থানের ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলেও জানান নুরুল হুদা।

Manual1 Ad Code

প্রবাসী খসরুল হুদার ভাই নুরুল হুদা আরো অভিযোগ করে বলেন, পুর্ব পরিকল্পিত ভাবে আমার পিতা ও প্রবাসী ভাইকে কুপিয়ে হত্যার উদ্যেশে লিমন ও আতা গংরা হামলা চালায়। প্রশাসনের নিকট আমির এর সুষ্ঠ বিচার দাবী করছি এবং দায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

Manual1 Ad Code

ওসমানীনগর থানার ওসি রাশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!