অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন সমস্যা চিহ্নিত করে উন্নয়ন কাজ হবে : তাহসিনা রুশদী লুনা এমপি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন সমস্যা চিহ্নিত করে উন্নয়ন কাজ হবে : তাহসিনা রুশদী লুনা এমপি

  • বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

Manual4 Ad Code

ওসমানীনগর প্রতিনিধি ::

সিলেট-২ আসনের সংসদ সদস্য ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদী লুনা বলেছেন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে পর্যায়ক্রমে সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। তিনি উপস্থিত সবার কাছে দেশনেত্রী খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান এবং এই অঞ্চলের  প্রিয় নেতা এম ইলিয়াস আলীর জন্য দোয়া কামনা করেন।

Manual4 Ad Code

গতকাল বুধবার সন্ধ্যায় ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাহ্মণ্যগ্রামে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আনছার আহমদের বাড়িতে বৃহত্তর ব্রাহ্মণ্যগ্রামের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী ও দেশনায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছেন দরিদ্র মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। পাশাপাশি কৃষকদের জন্য কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের জন্য সম্মানী ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে। এসব কার্যক্রম অতি দ্রুত শুরু করা হবে এবং এর  সুফল আপনারা অবশ্যই পাবেন ইনশাআল্লাহ।

Manual7 Ad Code

তিনি বলেন, এম ইলিয়াস আলীর প্রতিনিধি হিসেবে আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। এজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি জানি, আপনাদের অনেক প্রত্যাশা রয়েছে। ইলিয়াস আলীর উন্নয়নের স্বপ্ন বাস্তবায়নের প্রত্যাশা নিয়েই আপনারা আমাকে নির্বাচিত করেছেন। আপনাদের যে প্রত্যাশা আছে, তা পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ।

Manual4 Ad Code

আনছার আহমদের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব আলীর সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,

Manual3 Ad Code

ওসমানীনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চেরাগ আলী চেয়ারম্যান, সিলেট জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল জলিল জিলু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া,সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জমির, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক কয়েছ আহমেদ চৌধুরী,কামরুল ইসলাম, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক সমছু খান, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, উপজেলা ন্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব লয়লুছ আহমদ, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মন্নান বক্স,সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সোহেল সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!