১৭ বছর পর কুলাউড়ায় ফিরলেন যুক্তরাজ্য বিএনপি নেতা শরীফুজ্জামান চৌধুরী  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
খাসিয়া বর্ষবিদায় উৎসব সোমবার বড়লেখায় নিসচা’র সচেতনতা বার্তা সম্বলিত বর্ষ-পঞ্জিকার মোড়ক উন্মোচন কমলগঞ্জে মণিপুরি সম্প্রদায়ের বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে মহারাসলীলা মঙ্গলবার জুড়ীকে অশান্ত করার চেষ্টা বরদাসত করা হবে না: এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠু কমলগঞ্জে বিয়ের দিনে যৌতুকের দাবিতে বরপক্ষের অনুপস্থিত আ.লীগের সন্ত্রাস-নৈরাজ্য- বড়লেখা উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ সমাবেশ কুলাউড়ার হাজীপুরে মনাফ মেম্বার হত্যা মামলার প্রধান আসামী নিষিদ্ধ ঘোষিত আ’লীগ নেতা ফটিক গ্রেফতার ছাতকে ১৫১ ধারায় চারজন আটক আদালতে প্রেরণ কমলগঞ্জের লাউয়াছড়ায় গেট টুগেদার রান কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা ২৪ নভেম্বর 

১৭ বছর পর কুলাউড়ায় ফিরলেন যুক্তরাজ্য বিএনপি নেতা শরীফুজ্জামান চৌধুরী 

  • সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

Manual7 Ad Code
এইবেরা, কুলাউড়া ::: যুক্তরাজ্য বিএনপির প্রভাবশালী নেতা গনহত্যার অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলার বাদি  শরীফুজ্জামান চৌধুরী তপন নিজ জম্মস্থান কুলাউড়ায় ০৯ সেপ্টেম্বর সোমবার দুপুরে আসলে মোটর শোভা যাত্রাসহকারে  সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনারে জবাবে শরীফুজ্জামান চৌধুরী তপন বলেন, ১৭ বছর আমি হাসিনা সরকারের নিষেধাজ্ঞার কারণে আমার জম্মস্থান কুলাউড়া তথা আমার দেশে আসতে পারিনি। আমার আব্বা ও ছোট ভাই চয়নের মৃত্যর পর তাদের লাশ দাফনে আমাকে দেশে আসতে দেওয়া হয়নি। আজ শেখ হাসিনা চোরের মতো দেশ ছেড়ে পালিয়েছে।  গর্তে ঢুকে পড়েছে আওয়ামী লীগ। জনগন এখন তারেক রহমানকে রাষ্ট্র নায়ক হিসাবে দেখতে চায়।
শরীফুজ্জামান চৌধুরী তপন যুক্তরাজ্য বিএনপির ১ম যুগ্ন সম্পাদক, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদিক ছিলেন। কুলাউড়ায় সংবর্ধনা অনুষ্ঠানে কুলাউড়া উপজেলা যুবদলের আহবায়ক জুবের আহমদ খান, থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, সাবেক ছাত্রদল নেতা মুহিতুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews