কমলগঞ্জে চারণ কবি গীতিস্বামী গোকুলানন্দ সিংহ’র ১২৮তম জন্মবার্ষিকী উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কমলগঞ্জে চারণ কবি গীতিস্বামী গোকুলানন্দ সিংহ’র ১২৮তম জন্মবার্ষিকী উদযাপন

  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সমাজ জাগরণের অগ্রদুত চারণকবি গোকুলানন্দ গীতিস্বামী’র ১২৮ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলার মাধবপুর মণিপুরি ললিতকলা একাডেমির আয়োজনে ও মণিপুরি নাট্যশিল্পী গোষ্ঠির সহযোগিতায় একাডেমির অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিক আল শাফিনের সভাপতিত্বে ও নাট্য প্রশিক্ষক শুভাশিস সিনহার সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম. এ. ওয়াহিদ রুলু, মণিপুরি সমাজ কল্যাণ সমিতির সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ, বিশিষ্ট লেখক সুরেন্দ্র কুমার সিংহ, মণিপুরি সমাজের পন্ডিত ধনকৃষ্ণ অধিকারী, বাংলাদেশ মণিপুরি যুব কল্যাণ সমিতির সভাপতি শিবানন্দ সিংহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক নির্মল এস পলাশ, উপেন্দ্র সিংহ প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন মণিপুরি ললিতকলা একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহ। এর আগে এক বর্ণাঢ্য র‌্যালি ও প্রয়াত গোকুলানন্দ গীতিস্বামীর স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পন করা হয়।

Manual5 Ad Code

আলোচনা সভায় বক্তারা বলেন, সামাজিক প্রেক্ষাপটের কারণে গুণীজনেরা বিভিন্ন সময় সমালোচিত হলেও পরবর্তীতে সত্যিই তাঁদের মূল্যায়ন হয়ে থাকে। গোকুলানন্দ গীতিস্বামী এমনই একজন গুণী ব্যক্তি। যিনি সকল সমালোচনার উর্ধ্বে থেকে অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোর পথ দেখিয়েছেন।

Manual1 Ad Code

আলোচনা সভা শেষে মণিপুরি শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!