কুলাউড়ায় তৃণমূল মানুষের মাঝে জামায়াতের খাদ্য বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

কুলাউড়ায় তৃণমূল মানুষের মাঝে জামায়াতের খাদ্য বিতরণ

  • শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া 

Manual3 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় তৃণমূল মানুষের মাঝে রান্নাকরা খাবার বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুলাউড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ। জুলাই শহীদদের স্মরনে মাসব্যাপি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ খাবার বিতরণ করা হয়।

Manual8 Ad Code

এ উপলক্ষে বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে উপজেলা শহরের রেল স্টেশন, বাসস্ট্যান্ডসহ আশপাশ এলাকায় ভাসমান ছিন্নমূল মানুষকে খুঁজে খুঁজে তাদের হাতে রান্নাকরা খাবারের প্যাকেটগুলো তুলে দেন জামায়াতের দায়িত্বশীলগণ। এভাবে প্রায় শতাধিক মানুষের হাতে খাবারের প্যাকেট পৌছে দেন তাঁরা।

কুলাউড়া উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক আবদুল মোন্তাজিম এর নেতৃত্বে খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির জাকির হোসেন, শূরা সদস্য রাজানূুর রহিম ইফতেখার, পৌর জামায়াতের সভাপতি রুহুল আমিন রইয়ব, সাবেক সভাপতি কাজী জসিম উদ্দিন, পৌর শাখার সহ-সেক্রেটারি খলিলুর রহমান, কাদিপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আব্দুর করিম, উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি শরীফ আহমদ, সেক্রেটারি আবু খালেদ নোমান, উপজেলা পেশাজীবি সেক্রেটারি দেলোয়ার হোসেনসহ অন্যান্যরা।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!