ছাতকে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ’ ও আলোচনা সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

ছাতকে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ’ ও আলোচনা সভা

  • রবিবার, ২৭ জুলাই, ২০২৫

Manual2 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি ::

সুনামগঞ্জের ছাতকে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ” ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকালে ছাতক উপজেলা শিক্ষক সমিতি মিলনায়তনে উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম।

Manual6 Ad Code

তিনি বলেন, “সমাজের সার্বিক উন্নয়ন এবং বৈষম্যহীন টেকসই সমাজ গঠনের জন্য নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। ‘জুলাই পুনর্জাগরণ’ একটি মূল্যবোধভিত্তিক সামাজিক আন্দোলন, যার লক্ষ্য হচ্ছে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মানুষকে অধিকার সম্পর্কে সচেতন করে গড়ে তোলা। এই উদ্যোগ আগামী দিনের জন্য একটি সুস্থ, সুন্দর ও ন্যায় ভিত্তিক সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখবে।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান।

Manual4 Ad Code

এসময় আলোচনায় অংশ নেন ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ আহমদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ছালেক আহমদ, ছাতক অনলাইন প্রেসক্লাব সভাপতি সাকির আমিন, সাধারণ সম্পাদক খালেদ আহমদ, ছাতক মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোশাহিদ আলী, তথ্য আপা গোলাপী বিশ্বাস, সাংস্কৃতিক কর্মী তমাল পুদ্দার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এহসানুল মাহবুব জুবায়েরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Manual6 Ad Code

অনুষ্ঠানে ছাতক ডিগ্রি কলেজের ছাত্র-ছাত্রী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী এবং সচেতন নাগরিকরা অংশ নেন। আলোচনায় বক্তারা সমাজ গঠনে তরুণ সমাজের ভূমিকা, নারী উন্নয়ন, বৈষম্যহীন সমাজ গঠন এবং সামাজিক সচেতনতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। শেষে সবাই “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে” শপথ গ্রহণ করেন। এই ধরনের অনুষ্ঠান সামাজিক মূল্যবোধ বৃদ্ধির পাশাপাশি সচেতন নাগরিক গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন অতিথিরা।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!