বড়লেখা পাবলিকেশন সোসাইটির কাউন্সিল ও প্রবাসি সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী দেশের কৃষি ও কৃষকরা উন্নত হলে দেশ-জাতির উন্নতি সাধন সম্ভব –কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি ছাত‌কে ৮শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেককে কারাগা‌রে বিদেশমুখীতা ও অভিভাবকদের সচেতনতার অভাবে এ অঞ্চলে শিক্ষারহার নিম্নগামী- তাহসিনা রুশদী লুনা কচাকাটা ডিগ্রি কলেজ নিয়ে অপ্রচার : তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত : আটক ১ বড়লেখায় মাদ্রাসার একাডেমিক ভবন : দেড় বছরের নির্মাণ কাজ সম্পন্ন করতে ৭ বছর পার! বড়লেখায় কেএসকেপি’র দ্বি-বার্ষিক সম্মেলন : সভাপতি তোফায়েল, সম্পাদক মুর্শেদ আলম

বড়লেখা পাবলিকেশন সোসাইটির কাউন্সিল ও প্রবাসি সংবর্ধনা

  • সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual5 Ad Code

মৌলভীবাজার জেলার অন্যতম স্বেচ্ছসেবি, আর্তমানবতার কল্যাণে সহায়তা প্রদানকারি সাহিত্য ও সামাজিক সংগঠন বড়লেখা পাবলিকেশন সোসাইটির ১৫তম কাউন্সিল ও প্রবাসি সংবর্ধনা শুক্রবার রাতে বড়লেখা পৌরশহরের একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংগঠনের ২০২৫-২০২৬ সেশনের কার্যকরি কমিটির দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্যপ্রার্থী ও পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি মাওলানা আমিনুল ইসলাম।

Manual5 Ad Code

সংগঠনের কার্যকরী পরিষদ ও স্থায়ী পরিষদের যৌথ সমর্থনে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহতাব আল মামুনকে আবারও সভাপতি ঘোষণা করা হয়। এছাড়া আকতার হোসাইনকে সিনিয়র সহসভাপতি, সাদিকুর রহমানকে সাধারণ সম্পাদক, আলম হোসাইনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তরুণ সমাজসেবক মাহতাব আল মামুনের সভাপতিত্বে ও সাদিকুর রহমানের সঞ্চালনায় কাউন্সিল অধিবেশন ও সংবর্ধনা সভায় প্রধান মেহমান হিসেবে বক্তব্য দেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা এমাদুল ইসলাম। প্রধান আলোচকের বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খাঁন। বিশেষ অতিথির বক্তব্য দেন দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার, পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারি অধ্যাপক আব্দুল মুহাইমিন, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক ও সমাজসেবক আব্দুর রব, মুড়াউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশীদ আহমদ খান, প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি শাহাব উদ্দিন, পাবলিকেশন সোসাইটির উপদেষ্ঠা এমএম আতিকুর রহমান, উপদেষ্টা জাকির হোসেন মাস্টার প্রমুখ।

অনুষ্ঠানে এছাড়াও বড়লেখায় মানবিক কাজে বিশেষ অবদান রাখায় ৮টি সামাজিক সংগঠনকে বিশেষ সম্মাননা উপহার ও চারজন প্রবাসীকে সংবর্ধনা প্রদান করা হয়।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews