বড়লেখায় বিএসএফের পুশইনকৃত ১৬ জনকে থানায় সোপর্দ বিজিবির – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

বড়লেখায় বিএসএফের পুশইনকৃত ১৬ জনকে থানায় সোপর্দ বিজিবির

  • বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখা উপজেলার সীমান্তবর্তী কুমারসাইল চা বাগান এলাকা থেকে মঙ্গলবার দুপুরে নারী ও শিশুসহ ১৬ জন অবৈধ রোহিঙ্গা নাগরিক ও ৩ জন অবৈধ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। বিএসএফ এদেরকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দিয়েছে। রাতে বিজিবি আটককৃতদের থানায় সোপর্দ করেছে।

Manual6 Ad Code

বিজিবি জানিয়েছে, আটককৃতদের মধ্যে নারী ও শিশুসহ ৩ জন বাংলাদেশি নাগরিক এবং নারী ও শিশুসহ ১৩ জন রোহিঙ্গা নাগরিক। বিভিন্ন সময়ে দালালের মাধ্যমে এরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছিল। সম্প্রতি সেখানে আটক হয়।

Manual1 Ad Code

আটক বাংলাদেশি নাগরিকরা হচ্ছে- বান্দরবান জেলার নাইক্ষংছড়ি উপজেলার চাকঢালা গ্রামের আব্দুল্লাহর স্ত্রী খাদিজা বেগম (২২), শিশুপুত্র ইয়াছিন (৫) ও তোহা (২)। রোহিঙ্গা নাগরিকরা হচ্ছে- কক্সবাজারের টেকনাফ উপজেলার রোহিঙ্গা ক্যাম্পের হালিমা খাতুন (৫৮), মো. হোসান আলী (৩২), মো. সুলতান মিয়া (২২), মো. রাফি (১৬), আসমিতা আক্তার (২৫), শিশুপুত্র মো. আরব (৬ মাস) ও সোহান (২), শিশুকন্যা জান্নাত আরা (৬) ও জান্নাতুল মাওয়া (৫), মো. ইব্রাহিম আলী (২৫), নূর কায়েস বিবি (২৪), সাবিকুন্নাহার (১৬) ও দিল মোহাম্মদ (২৭)। বিভিন্ন সময়ে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গমণ করেছিল। সম্প্রতি ভারতীয় পুলিশের হাতে আটক হয়।

Manual7 Ad Code

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, মঙ্গলবার দুপুরে ৩ জন বাংলাদেশি নাগরিক ও ১৩ জন রোহিঙ্গা নাগরিককে বিএসএফ পুশইন করলে বিজিবির টহল বাহিনী কর্তৃক আটক হয়। তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই শেষে পরিচয় নিশ্চিত হওয়ার পর এই ১৬ জনকে রাতে থানায় সোপর্দ করা হয়েছে।

বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা বুধবার বিকেলে জানান বিজিবি জিডি মুলে ৩ জন বাংলাদেশি নাগরিক ও ১৩ জন রোহিঙ্গা নাগরিককে মঙ্গলবার রাতে থানায় সোপর্দ করেছে। রোহিঙ্গা নাগরিকদের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর এবং বাংলাদেশি নাগরিকদের পরিবারের জিম্মায় দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!