শান্তিগঞ্জে সড়ক দূর্ঘটনায় মা মেয়েসহ নিহত ৩ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

শান্তিগঞ্জে সড়ক দূর্ঘটনায় মা মেয়েসহ নিহত ৩

  • শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

Manual3 Ad Code

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) সংবাদদাতা :: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টা ১০ মিনিটে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

Manual8 Ad Code

নিহতরা হলেন- সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়ার বাসিন্দা, মৃত প্রণয় দাশের স্ত্রী আবাদিত কেশবা (৪০) ও তার মেয়ে সুনামগঞ্জের সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী প্রথমা চৌধুরী। নিহত অপরজন সিএনজি অটোরিকশার চালক সজল ঘোষ (৫০)। তিনি সুনামগঞ্জ শহরের নবীনগর এলাকার বাসিন্দা। আর নিহত মা-মেয়ে হবিগঞ্জের বাসিন্দা।

এঘটনায় দুর্ঘটনাকবলিত ট্রাকের চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। আটককৃত চালকের নাম পারভেজ আহমদ (৩০)। তিনি দিরাই থানার ভাটিপাড়া ইউনিয়নের মৃত জালাল উদ্দিনের ছেলে।

জানা যায়, দুর্ঘটনার পর ঘটনাস্থলে ২ জন নিহত হন। আর মুমূর্ষু অবস্থায় প্রথমা চৌধুরীকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন।

Manual4 Ad Code

শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইকবাল হাসান বলেন, প্রথমে একজনকে হাসপাতালে নিয়ে আসেন কিছু লোক। কিন্তু ওই রোগী রাস্তাতেই মারা গিয়েছেন। পরে হাইওয়ে পুলিশ আরো দু’জনকে নিয়ে এসেছেন। তারাও মৃত ছিলেন।

Manual7 Ad Code

নিহতদের ঘনিষ্টজন গোবিন্দ কুমার দাশ জানান, আমরা ঘটনাস্থলে এসে দু’জনের মরদেহ পেয়েছি। মেয়েটাকে (প্রথমা চৌধুরীকে) হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, সকাল ৭টা ১০ মিনিটের সময় সুনামগঞ্জগামী একটি দ্রুত গতির ট্রাক সিলেটমুখী সিএনজিকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে৷

স্থানীয় বাসিন্দা শাহীন মিয়া ও শাহ আলম জানিয়েছে, আমরা ঘুমে ছিলাম। বিকটশব্দ শুনতে পেয়ে দৌঁড়ে বের হয়েছি। গিয়ে দেখি ট্রাকটি পানিতে পড়ে আছে। সিএনজি দুমড়েমুচড়ে গিয়েছে।

Manual8 Ad Code

খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম। টিম লিডার আলমগীর জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল এসেছি। দু’টি লাশ উদ্ধার করেছি।

জয়কলস হাইওয়ে পুলিশের ওসি সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় দুজনের লাশ উদ্ধার করেছি। শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আরো একজন মারা গেছেন। দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজি আমারা উদ্ধার করেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!