বিএনপি শতাধিক আসন দিবে শরিকদের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী দেশের কৃষি ও কৃষকরা উন্নত হলে দেশ-জাতির উন্নতি সাধন সম্ভব –কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি ছাত‌কে ৮শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেককে কারাগা‌রে বিদেশমুখীতা ও অভিভাবকদের সচেতনতার অভাবে এ অঞ্চলে শিক্ষারহার নিম্নগামী- তাহসিনা রুশদী লুনা কচাকাটা ডিগ্রি কলেজ নিয়ে অপ্রচার : তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত : আটক ১ বড়লেখায় মাদ্রাসার একাডেমিক ভবন : দেড় বছরের নির্মাণ কাজ সম্পন্ন করতে ৭ বছর পার! বড়লেখায় কেএসকেপি’র দ্বি-বার্ষিক সম্মেলন : সভাপতি তোফায়েল, সম্পাদক মুর্শেদ আলম

বিএনপি শতাধিক আসন দিবে শরিকদের

  • রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

Manual3 Ad Code

নিজস্ব প্রকিবেদক:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকেন্দ্রিক পুরোদমে বিএনপির প্রস্তুতি চলছে । আসনভিত্তিক প্রার্থী যাচাই-বাছাই প্রক্রিয়া প্রায় শেষের দিকে। পাশাপাশি যুগপৎ আন্দোলনে সঙ্গে থাকা মিত্র দলগুলো নিয়েই নির্বাচন করতে চায় বিএনপি। এজন্য িমত্রদের চাওয়া অনুযায়ী ১০০টি আসন ছাড় দেবে দলটি। এ অবস্থায় মিত্র দলগুলোর কাছে সম্ভাব্য প্রার্থীর তালিকা চাওয়া হয়েছে। বেশ কয়েকটি দল ও জোট তালিকা দিয়েছে। বিএনপির একাধিক শীর্ষ নীতিনির্ধারকের সঙ্গে আলাপ করে জানা গেছে এসব তথ্য।

সূত্র থেকে জানা যায়, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির কাছে শতাধিক আসন চাচ্ছে মিত্র রাজনৈতিক দল ও জোটগুলো। এরই মধ্যে বেশ কয়েকটি দল ও জোট বিএনপির কাছে সম্ভাব্য প্রার্থীর তালিকা জামা দিয়েছে। দু-একদিনের মধ্যে আরও কয়েকটি দল তালিকা দেবে। লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির কেন্দ্রীয় এক নেতা জানান, তারা আগামী নির্বাচনে বিএনপির কাছে ১৫টির মতো আসন চাইবে। গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী তার দলের পক্ষে ঢাকা-৬সহ ১৫টি আসন চাইবেন।

Manual1 Ad Code

বিএনপির কাছে অর্ধশতাধিক আসন চাইবে গণতন্ত্র মঞ্চ। শনিবার এ নিয়ে অভ্যন্তরীণ বৈঠক করেছেন মঞ্চের নেতারা। সম্ভাব্য প্রার্থী তালিকা তৈরি করতে ছয় সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। আজ তাদের তালিকা প্রস্তুত করার কথা। এদিকে অন্তত ২০ আসন চেয়েছে ১২ দলীয় জোট। জাতীয়তাবাদী সমমনা জোট চেয়েছে ৯টি।

Manual8 Ad Code

প্রাপ্ত তালিকার তথ্য বলছে, নড়াইল-২ থেকে মনোনয়ন চেয়েছেন জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, দলটির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা চাচ্ছেন কিশোরগঞ্জ-২ আসন, জাগপার একাংশের সভাপতি খন্দকার লুৎফর বগুড়া-১, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী চট্টগ্রাম-১, বাংলাদেশ সাম্যবাদী দলের কমরেড ডা. সৈয়দ নূরুল ইসলাম মানিকগঞ্জ-১, বাংলাদেশ মুসলিম লীগের ব্যারিস্টার নাসিম খান ঢাকা-১৭, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির এসএম শাহাদাত বাগেরহাট-১, ডেমোক্রেটিক লীগের মাহবুব আলম দিনাজপুর-২ এবং এনডিপির আব্দুল্লাহ আল হারুন ফেনী-৩ আসন থেকে মনোনয়ন চেয়েছেন। এছাড়া অন্য রাজনৈতিক দলগুলোর তালিকা রয়েছে বিএনপির হাতে। তবে মিত্রদের অনেকেই কৌশলের অংশ হিসাবে বিষয়টি সামনে আনতে চাচ্ছেন না। কয়েকটি দল তালিকা প্রস্তুত করতে কিছুটা সময় নিতে চায়।

Manual7 Ad Code

মিত্রদের কত আসন দেওয়া হবে-এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি, আলাপ-আলোচনা চলছে।

Manual6 Ad Code

বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের কয়েক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, সম্ভাব্য একক প্রার্থীদের প্রথমে অনানুষ্ঠানিকভাবে সবুজ সংকেত জানানো হবে। মাঠপর্যায়ে তারা প্রচার-প্রচারণা চালাবেন। আসনগুলোয় অন্য যারা মনোনয়ন প্রত্যাশা করছেন, তারাও সবুজ সংকেত পাওয়া প্রার্থীদের পক্ষে কাজ করবেন। এ সময়ে তাদের কঠোর নজরদারিতে রাখা হবে। সবকিছু ঠিক থাকলে তফশিল ঘোষণার পর দলের পার্লামেন্টারি বোর্ডে মাধ্যমে প্রার্থিতা চূড়ান্ত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews