অবশেষে লাউয়াছড়া জাতীয় উদ্যানে গাড়ি পার্কিংয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

অবশেষে লাউয়াছড়া জাতীয় উদ্যানে গাড়ি পার্কিংয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

  • সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual7 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে ৪দিন পর গাড়ি পার্কিংয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো বন বিভাগ। নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বনসংরক্ষক (এসিএফ) জামিল মোহাম্মদ খাঁন। তিনি জানান, পার্কিং নিয়ে পর্যটকদের ভোগান্তির বিষয়টি বিবেচনা করে কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত দেন। এর আগে গত ৪ অক্টোবর “দৈনিক সমকাল” পত্রিকায় “পার্কিং নিয়ে বিপাকে পর্যটক” শিরোনমে লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটকদের ভোগান্তির সংবাদ প্রকাশিত হয়। এছাড়া আরো বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশের পর সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছে বন বিভাগ।

Manual5 Ad Code

উল্লেখ্য, গত গত ১ অক্টোবর থেকে কোন ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে কর্তৃপক্ষ পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার কারণ দেখিয়ে হঠাৎ গাড়ি পার্কিং নিষিদ্ধ করে দেয়।এতে চরম ভোগান্তিতে পড়েন লাউয়াছড়া জাতীয় উদ্যানে আগত পর্যটকরা। কোন ধরনের গাড়ি পার্কিং বন্ধ করার ফলে শারদীয় দুর্গাপূজার টানা ছুটিতে লাউয়াছড়া জাতীয় উদ্যানে আগত পর্যটকেরা চরম ভোগান্তিতে পড়েন। অনেকে উদ্যানের ভেতর দিয়ে চলে যাওয়া কমলগঞ্জ-শ্রীমঙ্গল আঞ্চলিক সড়কের দুপাশে গাড়ি পার্কিং করে রাখেন। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে স্থানীয় সচেতন মহল ও রাজনৈতিক নেতৃবৃন্দ এ বিষয়ে বনবিভাগের সাথে কথা বলেন।

গত রোববার (৫ অক্টোবর) বিকালে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জামিল মোহাম্মদ খান পার্কিং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত কওে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে লাউয়াছড়া গাড়ি পার্কিং বন্ধ করা হয়েছিল। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা করে সোমবার থেকে পর্যটকদের পার্কিং সুবিধার জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এখন থেকে পর্যটকরা উদ্যান এলাকায় গাড়ি পার্কিং করতে পারবেন।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!