তিন পয়েন্ট আদায়ের লক্ষ্য হামজাদের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

তিন পয়েন্ট আদায়ের লক্ষ্য হামজাদের

  • মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

Manual6 Ad Code

এইবেলা স্পোর্টস :: এএফসি এশিয়ান গ্রুপ বাছাইয় পর্বে আজকে আবার বাংলাদেশ মুখোমুখি হচ্ছে হংকংয়ের । হংকংয়ের ছাদঢাকা শীতাতপ নিয়ন্ত্রিত ৫০ হাজার আসনের কাই তাক স্পোর্টস পার্ক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

Manual2 Ad Code

গত বৃহস্পতিবার ঢাকায় এএফসি এশিয়ান গ্রুপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে নিজেদের হোম ম্যাচে বাংলাদেশ দুর্দান্ত খেলেও শেষ মুহূর্তে গোল হজম করে হেরেছে ৩-৪ ব্যবধানে। এবার হংকংয়ের মাঠে ফিরতি ম্যাচ। এ ম্যাচে পুরো তিন পয়েন্ট আদায় করে নিতে মরিয়া হামজা, জামাল সমিতরা।

হামজা চৌধুরী আসার পর বদলে যাওয়া বাংলাদেশ দল আরও পুষ্পিত ও পল্লবিত হয়েছে কানাডা প্রবাসী শমিত সোম, ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলাম ও ইংল্যান্ড প্রবাসী জায়ান আহমেদ যুক্ত হওয়ায়।

Manual3 Ad Code

হোম ম্যাচের শুরুতেই হামজার দৃষ্টিনন্দন ফ্রি কিকে লিড নেওয়া বাংলাদেশ একসময় ১-৩ গোলে পিছিয়ে পড়েও ৩-৩ ব্যবধানে সমতা এনেছিল। কিন্তু ম্যাচের একেবারে অন্তিমলগ্নে গোল হজম করে হতাশার হারে ডুবতে হয়।

Manual6 Ad Code

ওই ম্যাচের দ্বিতীয়ার্ধে পরিবর্তন এনে কোচ হাভিয়ের কাবরেরা নিজের ভুলের প্রায়শ্চিত্ত করলেও শুরুর একাদশ বাছাইয়ে তার ভুল পরিকল্পনা হারের জন্য দায়ী বলে মনে করেন ফুটবলসংশ্লিষ্টরা।

Manual3 Ad Code

এদিকে বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা সোমবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেন, ‘পারফরম্যান্সের বিচারে গোলরক্ষক মিতুল মারমা খুবই নির্ভরযোগ্য ও ধারাবাহিক। বিশেষ করে বল বিল্ড-আপ বা আক্রমণে সাহায্য করার ক্ষেত্রে। গোলপোস্টে সে সবসময় বিশ্বস্ত। আমরা মিতুল মারমার পারফরম্যান্স এবং মান নিয়ে পুরোপুরি আত্মবিশ্বাসী।’

কাবরেরা বলেন, ‘বিকল্প খেলোয়াড়দের গুরুত্ব কম নয়। আমরা সব সময় চাই তারা মাঠে নেমে খেলার গতিপথ বদলাতে সাহায্য করুক। আগের ম্যাচে তারা সেটা খুব ভালোভাবে করেছে। এবার জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামব। সামনে এগিয়ে যেতে আমাদের তিন পয়েন্ট পেতেই হবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!