সিলেটে স্ত্রী খুনে স্বামী আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

সিলেটে স্ত্রী খুনে স্বামী আটক

  • রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

Manual4 Ad Code

সিলেট সংবাদদাতা :: সিলেটের লাক্কাতুরা চা বাগান থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা এক নারীর মৃতদেহের পরিচয় শনাক্তের পর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে । এই হত্যার ঘটনায় নিহতের স্বামীকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ ।

Manual1 Ad Code

পুলিশ জানায়, গত ১৪ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা বাগানের ভাইগণ নামক টিলার ওপর নির্জন ঝোপঝাড়ের মধ্যে এক নারীর আংশিক পচনধরা মৃতদেহ উদ্ধার করা হয়। পরনে ছিল নতুন লাল রঙের ছাপা শাড়ি, হালকা গোলাপি রঙের বোরকা ও গলায় হলুদ ওড়না পেঁচানো। পাশে পাওয়া যায় একটি লেডিস ব্যাগ, যার মধ্যে ছিল কিছু জামাকাপড় ও একটি ছোট মেমোরি কার্ড।

Manual3 Ad Code

পিবিআই ও সিআইডি আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে মেমোরি কার্ডে থাকা মোবাইল কথোপকথন ও সিডিআর (কল বিস্তারিত রেকর্ড) বিশ্লেষণ করে পুলিশ নিহতের পরিচয় শনাক্ত করে। নিহত নারী হলেন—সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার মওলারপাড় গ্রামের মৃত মাহতাব মিয়ার মেয়ে রাবেয়া বেগম।

তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তে অগ্রগতি ঘটলে পুলিশ সন্দেহভাজন হিসেবে রাবেয়ার স্বামী, সুনামগঞ্জ সদর থানার রাঙ্গারচর গ্রামের ওমান ফেরত আব্দুল আজিজের ছেলে ফারুক আহমেদকে শনাক্ত করে। এরপর শুক্রবার (১৭ অক্টোবর) দোয়ারাবাজার থানার রাঙ্গারচর গ্রামে অভিযান চালিয়ে ফারুককে গ্রেফতার করে এয়ারপোর্ট থানা পুলিশ।

Manual7 Ad Code

প্রাথমিকভাবে হত্যার বিষয়টি অস্বীকার করলেও জিজ্ঞাসাবাদে তথ্য-উপাত্ত উপস্থাপনের পর ফারুক হত্যার কথা স্বীকার করে। সে জানায়, ওমান অবস্থানকালে স্ত্রীর পূর্বের বিয়ে গোপন করা ও পরকীয়ার কারণে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। গত ১৩ অক্টোবর স্ত্রীকে নিয়ে শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে বেড়ানোর কথা বলে লাক্কাতুরা টিলায় নিয়ে যায়। সেখানে বিকেল চারটার দিকে ফুফাতো ভাই আলআমিনের সহায়তায় স্ত্রী রাবেয়া বেগমকে গলা টিপে হত্যা করে।

Manual2 Ad Code

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সহকারী পুলিশ কমিশনার (এডিসি মিডিয়া, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ঘটনার পর নিহতের চাচা রিপন মিয়া বাদী হয়ে এয়ারপোর্ট থানায় ফারুক ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। শনিবার (১৮ অক্টোবর) ফারুককে আদালতে হাজির করলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!