ভূমিকম্পে পুরান ঢাকায় নিহত ৩ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

ভূমিকম্পে পুরান ঢাকায় নিহত ৩

  • শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক ::

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় তীব্র ভূমিকম্পে পুরান ঢাকায় নিহত হয়েছেন ৩ জন। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদীর মাধবদী এর উৎপত্তি হয় বলে জানিয়েছে আবওয়া অধিদপ্তর।

Manual2 Ad Code

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭ এবং এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। এতে পুরান ঢাকার বংশালে বিল্ডিংয়ের রেলিং ভেঙে ৩ জন মারা গেছেন বলে জানা গেছে।

Manual3 Ad Code

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বংশালের কসাইটুলীতে ৫ তলা ভবনের রেলিং ধসের ঘটনায় ৩ জন নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত অবস্থায় মিটফোর্ড হাসপাতালে ভর্তি হয়েছেন।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বংশাল থানার উপপরিদর্শক (এসআই) আশিষ জানান, ভূমিকম্পের সময় ভবনের রেলিং ধসে পড়ে তিন পথচারী নিহত হয়েছেন। ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যরা উপস্থিত আছেন।

স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় হঠাৎ করে পাঁচতলা ভবনের রেলিং ধসে পড়ে তিন পথচারী ঘটনাস্থলে নিহত হন। তারা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়েছেন।

Manual6 Ad Code

ভূমিকম্পের সময় রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার মানুষ আতঙ্কে ঘর থেকে রাস্তায় বের হন। কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পের কারণে শহরের বহুতল ভবনগুলোতে ঝাঁকুনি অনুভূত হয়েছে। এতে কম্পনের মাত্রা এতটাই বেশি ছিল যে অনেক প্রত্যক্ষদর্শী বলছেন, এমন তীব্র ভূমিকম্প এর আগে কখনও দেখেননি তারা।

এ সময় ঢাকায় শাহজালাল এয়ারপোর্টের দুইতলার বহির্গমন এলাকার ছাদের প্লাস্টার খসে পড়েছে। এছাড়া খিলগাঁও, মাতুয়াউল ও আরমানিটোলা এলাকার কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানীর আরমানিটোলার কসাইটুলিতে একটি ভবনের অংশ ধসে পড়েছে।

Manual2 Ad Code

গাজীপুর, চাঁদপুর, মাদারীপুর, ফরিদপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল, সিলেট, মৌলভীবাজার সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!