কুলাউড়ার কর্মধায় ২য় বারের মতো ট্রাস্ট মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

কুলাউড়ার কর্মধায় ২য় বারের মতো ট্রাস্ট মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

  • রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ট্রাস্ট কর্তৃক আয়োজিত দ্বিতীয়বারের মতো ‘ট্রাস্ট মেধাবৃত্তি পরীক্ষা- ২০২৫’ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এতে কুলাউড়া উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৭২৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।
১৩ ডিসেম্বর (শনিবার) কর্মধা উচ্চ বিদ্যালয় ভেন্যুতে সকাল ও বিকেল দুইধাপে এই পরীক্ষার আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে ৫ম শ্রেণির ৪২২ জন, ৮ম শ্রেণির ১৬৫ জন ও দশম শ্রেণির ১৩৯ জন। ট্রাস্টের প্রধান উপদেষ্টা ও পরীক্ষা নিয়ন্ত্রক কর্মধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমদ জানান, কর্মধা ট্রাস্ট মেধাবৃত্তি পরীক্ষা আমাদের কোমলমতিদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে সহায়ক ভূমিকা রাখবে। এবার স্বতঃস্ফুর্তভাবে ছাত্র ছাত্রীরা অংশ নিয়েছে। কর্মধা ট্রাস্ট আগামী দিনেও ভালো ও মানবিক কাজে এগিয়ে আসবে, ইনশাআল্লাহ। কর্মধা ট্রাস্টের পরিচালক এম জালাল সিদ্দিকী ও কো- ফাউন্ডার প্রবাসী আব্দুর রশিদ জানান, শুধু মেধাবৃত্তি আয়োজনে সীমাবদ্ধ নয় কর্মধা ট্রাস্ট। সামাজিক একাধিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। আজ মেধাবৃত্তি পরীক্ষার দিনও ট্রাস্টের সহযোগী ইউনিট ট্রাস্ট ব্লাড ডোনেশন ইউনিট দুই শতাধিক অভিভাবকসহ শিক্ষার্থীর ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প পরিচালনা করেছে। এ উদ্যোগটি সর্বমহলে প্রশংসা কুড়িয়েছে।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন কর্মধা ট্রাস্টের উপদেষ্টা হাজী মারুফ আহমদ, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনসুর আহমদ তালুকদার, ফটিগুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনু মিয়া, কিন্ডারগার্টেন এসোসিয়েশন (কেটিএফ) কুলাউড়ার সভাপতি সুজিত দেব ও সাধারণ সম্পাদক বাবুল আহমদ, কর্মধা ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট আব্দুস সালাম, সাংবাদিক আলাউদ্দিন কবির, কর্মধা তাকরিমুল কোরআন মডেল মাদ্রাসার অধ্যক্ষ হাফিজ আবু সুফিয়ান, কর্মধা ট্রাস্টের সাবেক সভাপতি নাহিদ নাজমুল প্রমুখ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কর্মধা ট্রাস্ট সভাপতি সাজু আহমদ, সহসভাপতি মোঃ জাহিদ, সাধারণ সম্পাদক মেহরাজ হোসেন রাহি, সাংগঠনিক সম্পাদক মাহিয়ান মাহিসহ সকল সদস্যগণ। উল্লেখ্য ২০২০ সালের ২১ এপ্রিল কর্মধা ট্রাস্ট প্রতিষ্ঠা লাভ করে। ##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!