কুলাউড়ার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

কুলাউড়ার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস পালিত

  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual1 Ad Code

মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর কুলাউড়ার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে সমাবেশ, বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, খেলাধুলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকালে সমাবেশের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

এরপর বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। দিবসটি উপলক্ষে চেয়ার সিটিং, মোরগের লড়াইসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মন্তাজ আলীর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মো. এরশাদ হোসাইনের সঞ্চালনায় প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দশম শ্রেণির শিক্ষার্থী মাইশা আক্তার মাহি। পবিত্র গীতা থেকে পাঠ করেন দশম শ্রেণির শিক্ষার্থী শিপু দাস। স্বাগত বক্তব্য দেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী তমাশ্রী অলমিক। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক ফণীভূষণ চন্দ, আফিয়া বেগম, সঞ্জয় দেবনাথ, নীলিমা রানী বৈদ্য, মীরা শর্মা, আবুল কাশেম তুহিন, নজরুল ইসলাম, অজয় মালাকার, সুস্মিতা গোয়ালা, সাজু বিশ্বাস প্রমুখ। আলোচনা সভা শেষে খেলাধুলায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!