কমলগঞ্জে ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে কোরআনে হাফেজ যুবকের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কমলগঞ্জে ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে কোরআনে হাফেজ যুবকের মৃত্যু

  • বুধবার, ২৫ মার্চ, ২০২৬

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে কোরআনে হাফেজ জুবায়ের আহমেদ (২০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মার্চ) দুপুর ১২ টায় উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নের মাগুরছড়া পুঞ্জি এলাকায় এ ঘটনা ঘটে। পরে দুপুর সাড়ে ১২ টার দিকে এ এলাকার রেল সেতুর নিচের গাইড ওয়ালের ঝোঁপ থেকে যুবকের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। নিহত যুবক কোরআনে হাফেজ জুবায়ের আহমেদ কমলগঞ্জ সদর ইউনিয়নের সরইবাড়ি গ্রামের বাসিন্দা চোরাগ আলীর ছেলে।

Manual1 Ad Code

প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, বুধবার দুপুর ১২ টায় মাগুরছড়া পুঞ্জি এলাকায় রেলসেতুর নিচের ঝোঁপে স্থানীয় বাসিন্দারা অজ্ঞাত যুবকের মরদেহ প্রথমে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

Manual7 Ad Code

স্থানীয়রা জানায়, জুবায়ের একজন কোরআনে হাফেজ। বুধবার সকালে কয়েকজন বন্ধু মিলে শ্রীমঙ্গলে ঘুরতে যায়। পরে ঢাকা থেকে ছেড়ে আন্তঃনগর পারাবত ট্রেনে কমলগঞ্জের ভানুগাছ রেলস্টেশনে ফেরার পথে অন্য বন্ধুরা ট্রেনের ভেতরে গেলেও জুবায়ের ট্রেনের ছাদে উঠে যায়। ট্রেনটি লাউয়াছড়া পাহাড় অতিক্রম করার সময় পাহাড়ের ভেতরে গাছের ডালের সঙ্গে বাড়ি লেগে সে নিচে পড়ে সেতুর গাইড ওয়ালে মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে।

জানতে চাইলে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশের (জিআরপি) ইনচার্জ খাইরুল ইসলাম তালুকদার জানান, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। তদন্ত শেষ হলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাবে।’#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!