১৭ দিন থেকে নিখোঁজ কুলাউড়ার কলেজ শিক্ষার্থী অয়ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

১৭ দিন থেকে নিখোঁজ কুলাউড়ার কলেজ শিক্ষার্থী অয়ন

  • বুধবার, ২৫ মার্চ, ২০২৬

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লংলা আধুনিক ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী অয়ন দেব ১৭ দিন থেকে নিখোঁজ রয়েছে। পৃথিমপাশা গ্রামের বাসিন্দা অঞ্জন দেব এর পুত্র অয়ন দেব (১৮) গত ৯ মার্চ সকালে বাড়ি থেকে বের হওয়ার পরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৪৭৪) করা হয়েছে।

Manual3 Ad Code

থানার ডায়েরি ও পরিবারসূত্রে জানা যায়, পৃথিমপাশার বাসিন্দা অঞ্জন দেব এর পুত্র অয়ন দেব লংলা আধুনিক ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির নিয়মিত শিক্ষার্থী।

সে এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করবে। গত ৯ মার্চ সকালে নিজবাড়ি থেকে চাচার ব্যবসা প্রতিষ্ঠান রবিরবাজারের উদ্দেশ্যে বের হয় প্রতিদিনের মতো। কিন্তু ওই দিন সে ব্যবসা প্রতিষ্ঠানে না গিয়ে রাত পর্যন্ত বাড়িতে বা ব্যবসা প্রতিষ্ঠানে আসেনি। সারাদিন অয়নের সন্ধান না পেয়ে ওই দিন রাতেই কুলাউড়া থানায় জিডি করেন অয়নের চাচা পরিমল দেব।

Manual8 Ad Code

পরিমল দেব জানান, অয়ন আমার বড় ভাইয়ের ছেলে। কোন কিছু না জানিয়ে সে বাড়ি থেকে বের হয়ে গত ১৭ দিন থেকে নিখোঁজ রয়েছে। কলেজ বন্ধ থাকলে সে প্রায়শই আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে এসে সময় দেয় সকালে। নিখোঁজের দিন বাড়ি থেকে বের হয় দোকানের উদ্দেশ্যে। এই বিষয়ে আমাদের আত্মীয় স্বজন ও অয়নের বন্ধুবান্ধব সহ বিভিন্ন স্থানে যোগাযোগ করেও তার কোন সন্ধান পাইনি। তাই বিষয়টি নিয়ে কুলাউড়া থানায় একটি নিখোঁজ জিডি করেছি।

গত ১৭ দিন থেকে অয়নের সন্ধান না পাওয়ায় তার পিতামাতা মানসিকভাবে ভেঙে পড়েছেন। যদি কেহ তার সন্ধান পেয়ে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ (০১৭৭২-৩৬৮৮৯৮) করলে চির কৃতজ্ঞ থাকবো। আমরা প্রশাসনের কাছে অয়নকে খোঁজে পেতে সার্বিক সহযোগিতা কামনা করছি। উল্লেখ্য যে, তার সাথে কোন মোবাইল ফোন নেই, ঘটনার দিন সে বাড়িতেই নিজের মোবাইল রেখে যায়।

লংলা কলেজের অধ্যক্ষ মো. আতাউর রহমান বলেন, অয়ন আমাদের কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। রমজান মাস থেকে কলেজের পাঠদান বন্ধ রয়েছে। নিখোঁজের বিষয়টি আমরা তার পরিবারের কাছ থেকে জেনেছি। তাকে দ্রুত খুঁজে পেতে প্রশাসনের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করি।

Manual2 Ad Code

কুলাউড়া থানার সাব ইন্সপেক্টর (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, কলেজ শিক্ষার্থী অয়ন নিখোঁজের বিষয়ে তদন্ত চলছে। তথ্য প্রযুক্তির সহায়তায় কল লিস্ট ও লোকেশন ট্রাকিং করে তাকে খুঁজার চেষ্টা করছি।##

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!