কুলাউড়া বালিকা বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়া বালিকা বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা

  • শনিবার, ২৮ মার্চ, ২০২৬

Manual2 Ad Code

কুলাউড়া শহর প্রতিনিধি :

কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে মহান স্বাধীনতা দিবস উদযাপন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কুলাউড়ার নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ¦ শওকতুল ইসলাম শকুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মো. আনিছুল ইসলামের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সংবর্ধিত সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু। বিদ্যালয় কর্তৃপক্ষের বিভিন্ন দাবির প্রেক্ষিতে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিদ্যালয়ের মাঠ সংস্কার, সীমানা প্রাচীর ও গেইট নির্মাণসহ বিদ্যালয়ের সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন।

Manual6 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল জামাল, সাবেক আহবায়ক রেদওয়ান খাঁন, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিদ্যালয়ের অভিভাবক সদস্য সুফিয়ান আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও বিদ্যালয়ের অভিভাবক সদস্য আব্দুল মুহিত বাবলু, অভিভাবক সদস্য এডভোকেট তাজুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুর রহমান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মুক্তার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মছব্বির আলী, ক্রীড়া সংগঠক কাবুল পাল, বিএনপি নেতা সুরমান আহমেদ, মানবজমিন প্রতিনিধি মো. আলাউদ্দিন কবির, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, কালবেলা প্রতিনিধি মহিউদ্দিন রিপন প্রমুখ। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন ও সিনিয়র শিক্ষক ছমিউর রহমান নব-নির্বাচিত সংসদ আলহাজ¦ শওকতুল ইসলাম শকুকে সম্মাননা স্মারক  তুলে দেন। এছাড়া বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা। #

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!