উপবনের ইঞ্জিনে আগুন :৩ ঘন্টা পর সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে রেল যোগাযোগ সম্প্রসারণের দাবি আন্তর্জাতিক রুট চালুর প্রস্তাব খাবারের সন্ধানে ৪০ কেজি ওজনের ১৪ ফুট লম্বা অজগর সাপ লোকালয়ে; লাউয়াছড়া বনে অবমুক্ত নবীগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু কুলাউড়ায় অভিন্ন কায়দায় ছিনতাই : টার্গেট স্কুল শিক্ষিকা ৮লক্ষাধিক টাকার স্বর্নালংকার লুট শ্রীমঙ্গলে দুপ্রকের নবগঠিত উপজেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে অটোরিক্সাচালকের মৃত্যু বাংটুর ঘাটে তৃতীয় ধরলা সেতুর দাবিতে মানববন্ধন কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ শয্যা পূর্ণাঙ্গ হাসপাতালে রুপান্তরের  দাবীতে মানববন্ধন  ফলো আপ : ভুল চিকিৎসায় শিক্ষার্থীর মৃত্যু : শমশেরনগর ক্যামেলিয়া হাসপাতালে চিকিৎসা কার্যক্রম বন্ধ কুলাউড়ায় পানিতে খেলতে গিয়ে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু 

উপবনের ইঞ্জিনে আগুন :৩ ঘন্টা পর সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

  • মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

Manual6 Ad Code
প্রনীত রঞ্জন দেবনাথ ::
 সিলেট-আখাাউড়া রেলপথের মৌলভীবাজারের ভানুগাছ – শমশেরনগর রেল স্টেশনের মাঝামাঝি স্থানে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ইঞ্জিন বিকল হওয়ায় তিন ঘন্টা পর সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টায় কালনী এক্সপ্রেসের ইঞ্জিন দিয়ে উপবন এক্সপ্রেসকে শমশেরনগর রেলস্টেশন টেনে আনা হয়।
  ভানুগাছ রেলওয়ে ষ্টেশনের কর্তব্যরত ষ্টেশন মাষ্টার পলাশ ও শমসেরনগর রেলওয়ে ষ্টেশনের কর্তব্যরত ষ্টেশন মাষ্টার রজত রায় জানান, ৩১ মার্চ মঙ্গলবার ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখি ৭৩৯ আপ উপবন এক্্রপ্রেস ট্রেনটি সকাল ৬টা ২ মিনিটে ভানুগাছ রেলওয়ে ষ্টেশন অতিক্রম করে ৬টা ১০ মিনিটে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ ও শমসেরনগর ষ্টেশনের মধ্যবর্তী স্থান শমসেরনগর এলাকার পূর্ব কালিপুর নামক স্থানে গিয়ে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়ে। এ ঘটনায় ট্রেনের কোন যাত্রী হতাহত হয়নি। তবে এ ঘটনায় ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখি কালনী এক্সপ্রেস ট্রেন শমসেরনগর ষ্টেশনে আটকা পড়ে। এই ঘটনায় সিলেটের সাথে দেশের অন্যান্য অংশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। যার ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িক ভাবে ৩ঘন্টা বন্ধ হয়েছিল। এতে উপবন ও কালনী ট্রেনের  শত শত ট্রেন যাত্রীকে দূর্ভোগ পোহাতে হয়েছে।
এদিকে, বিষয়টি নিশ্চিত করে শমশেরনগর রেল স্টেশন মাস্টার রজত রায়  বলেন, সিলেট থেকে বিকল্প ইঞ্জিন এসে ট্রেনটি উদ্ধার করে শমশেরনগর রেল স্টেশনে আনা হয়েছে। ফলে ট্রেন চলাচল পুনরায় চালু করা হয়েছে। তবে ঢাকাগামী কালীন এক্সপ্রেস এক ঘন্টা বিলম্ব হয়েছে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!