কুলাউড়ায় অভিন্ন কায়দায় ছিনতাই : টার্গেট স্কুল শিক্ষিকা ৮লক্ষাধিক টাকার স্বর্নালংকার লুট – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : প্রধান আসামি গ্রেপ্তার কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণ আত্রাইয়ে গলায় ফাঁ+স দিয়ে যুবকের আ_ত্ম_হ_ত্যা জুড়ীতে এক নারীর দায়ের কোপে প্রবাসীর স্ত্রীর পা বিচ্ছিন্ন সড়ক দূর্ঘটনায় জুড়ীর ১ জনের মৃত্যু, গুরুতর আহত ৩ বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের কার্যকরী কমিটি গঠন কমলগঞ্জে কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন আত্রাইয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কুলাউড়া সরকারি কলেজের প্রবাসী অ্যালামনাইদের সাথে শুভেচ্ছা বিনিময় ​ তদন্ত কর্মকর্তার রহস্যজনক চার্জশীট- বড়লেখা ভূমি অফিসের খতিয়ান জালিয়াতি মামলার সব আসামি বাদ!

কুলাউড়ায় অভিন্ন কায়দায় ছিনতাই : টার্গেট স্কুল শিক্ষিকা ৮লক্ষাধিক টাকার স্বর্নালংকার লুট

  • বুধবার, ১ এপ্রিল, ২০২৬

Manual8 Ad Code
এইবেলা, কুলাউড়া  ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক সপ্তাহের ব্যবধানে অভিন্ন কায়দায় পৃথক দু’টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইর শিকার হয়েছেন দু’স্কুল শিক্ষিকা। ঘটনা দু’টি পৃথক স্থানে সংঘটিত হলেও একই কায়দায় হওয়ায় ধারণা করা হচ্ছে এটি একটি সংঘবদ্ধ চক্রের কাজ। ছিনতাইয়ের ঘটনায় স্কুল শিক্ষিকাদের মধ্যে উদ্বেগ উৎকন্ঠা বিরাজ করেছে। স্কুল শিক্ষিকাদের কাছ থেকে কেবল ৮ লক্ষাধিক টাকার ছিনতাই করা হয়েছে।
নুরজাহান বেগম গত ২৬ মার্চ বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন শেষে একটি অটোরিক্সা যোগে শহরের বাসায় ফেরার পথে মুখোশপরা ২ মোটরসাইকেল আরোহী তার পথরোধ করে। ছুরি দিয়ে প্রাণে হত্যার ভয় দেখিয়ে ছিনতাইকারীরা তার গলার সোনার চেইন, কানের দোল, আংটি, নাকফুলসহ ৩ লক্ষাধিক টাকার স্বর্নালংকার ছিনিয়ে নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় ছিনতাইকারীরা তার হাতে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এব্যাপারে কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এদিকে গত ৩১ মার্চ সকালে কুলাউড়া শহরের বাসা থেকে বেগমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ফাতেমা বেগম সকাল ৯টায় সিএনজি অটোরিক্সাে যােগ স্কুলে যাওয়ার পথে মুখোশপরিহিত ২ মোটরসাইকেল আরোহী সিএনজি অটোরিক্সার গতিরোধ করে। এসময় তাকে ছুরি দিয়ে প্রাণনাশের ভয় দেখিয়ে গলার আড়াই ভরি ওজনের সোনার চেইন ও হাতের বালা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ছিনতাইকৃত ম্বর্নালংকারের দাম ৫ লক্ষাধিক টাকা বলে শিক্ষিকা জানান।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ  মনিরুজ্জামান মোল্লা  জানান, একজনের অভিযোগ পেয়েছি। আসামী সনাক্ত করার চেষ্টা চলেছে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!