৩ জুন হবিগঞ্জ জেলায় অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক পরিবহণ ধর্মঘট – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

৩ জুন হবিগঞ্জ জেলায় অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক পরিবহণ ধর্মঘট

  • সোমবার, ১ জুন, ২০২৬

Manual4 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি ::

মৌলভীবাজারে হবিগঞ্জের বাস পরিবহণের শ্রমিক হয়রানি, নির্যাতন ও লাইন বন্ধ করে দেওয়ার প্রতিবাদে আগামী ৩ জুন ভোর ৬টা থেকে হবিগঞ্জ জেলায় অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক পরিবহণ ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে হবিগঞ্জ জেলা সড়ক পরিবহণ মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।

Manual4 Ad Code

রোববার দুপুরে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন হবিগঞ্জ জেলা সড়ক পরিবহণ মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সদস্য সচিব আবু মঈন চৌধুরী সোহেল।

Manual5 Ad Code

সংবাদ সম্মেলনে তিনি বলেন, হবিগঞ্জ বাস মালিক সমিতির ৪৮টি বাস হবিগঞ্জ-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-শেরপুর-সিলেট রোডে ৫৩ বছর ধরে চলাচল করছে; কিন্তু ২০২৫ সালের অক্টোবরে মৌলভীবাজারের মালিক-শ্রমিকরা হবিগঞ্জের বাস চলাচলে বাধা সৃষ্টি করছে। এতে দুই জেলা পরিবহন মালিক ও শ্রমিকদের মাঝে তীব্র সংঘাত সৃষ্টি হয়। মৌলভীবাজারের মালিক-শ্রমিকরা শেরপুরে হবিগঞ্জের বাসগুলো আটক করে ভাংচুর ও শ্রমিকদের বেধড়ক মারপিট করেন। পরবর্তীতে স্থানীয় নেতাদের হস্তক্ষেপে উভয়পক্ষের সাথে বসে বিরোধ নিষ্পত্তি করেন এবং পূর্বের মতো বাস চলাচলের সিদ্ধান্ত দেন।

কিন্তু গত ১০ মে উক্ত সিদ্ধান্ত অমান্য করে মৌলভীবাজারে মালিক-শ্রমিকরা হবিগঞ্জের বাস আটক করেন। এতে আবারও দুই জেলার মালিক শ্রমিকদের মধ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হয়। পরবর্তীতে প্রশাসনের সাথে দফায় দফায় বৈঠক হলেও সংকট নিরসন না হওয়ায় আগামী ৩ জুন হবিগঞ্জ জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দেন হবিগঞ্জ জেলা সড়ক পরিবহণ মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। ধর্মঘট চলাকালে জেলায় বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস, ট্রাকসহ সংগঠনের আওতায় যত পরিবহণ রয়েছে সব চলাচল বন্ধ থাকবে।

Manual4 Ad Code

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান, হবিগঞ্জ বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সজিব আলী, ট্রাক মালিক সমিতির সভাপতি সিরাজ উদ্দিন খান প্রমুখ।##

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!