কুলাউড়ার আমতৈল প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রওফুর রাজা, সহ-সভাপতি নাজমুল ইসলাম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়ার আমতৈল প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রওফুর রাজা, সহ-সভাপতি নাজমুল ইসলাম

  • সোমবার, ২৭ জুলাই, ২০২৬

Manual5 Ad Code

 এইবেলা, কুলাউড়া :: 

Manual8 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং (পরিচালনা) কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রওফুর রাজা। একই সঙ্গে সাংবাদিক মো. নাজমুল ইসলাম সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৭ জুলাই) দুপুরে অনুষ্ঠিত এক সমন্বিত সভায় সর্বসম্মতিক্রমে ১২ সদস্যবিশিষ্ট বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করা হয়। এতে মো. রওফুর রাজাকে সভাপতি এবং মো. নাজমুল ইসলামকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়।

Manual3 Ad Code

নবগঠিত কমিটিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ ছিদ্দিক আলী পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

Manual6 Ad Code

নবনির্বাচিত সভাপতি মো. রওফুর রাজা ও সহ-সভাপতি মো. নাজমুল ইসলাম দায়িত্ব পাওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তারা বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। পাশাপাশি এসব লক্ষ্য বাস্তবায়নে অভিভাবক, স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!