বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ব্যতিক্রমী আয়োজন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আরাফাহ ইসলামী ব্যাংক গোবিন্দগঞ্জ শাখায় ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ব্যতিক্রমী আয়োজন আত্রাইয়ে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনকে আধুনিক মডেল স্টেশন করার লক্ষ্যে আলোচনা সভা কুলাউড়ায় নিঃস্ব সহায়ক সংস্থার উদ্যোগে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত কুলাউড়ায় জিয়নকাঠি সাহিত্য সংসদের মতবিনিময় প্রাথমিকে শিক্ষক নিয়োগ : ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র না পেলে… জুড়ীতে ‘দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার’ প্রতিবাদে ছাত্রদলের ছাত্রসমাবেশ আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের  অভিযোগ কুলাউড়ায় সরকারি কলেজে ছাত্র শিবিরের উদ্যোগে নবীন বরণ  ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম কুড়িগ্রামে সারের ডিলার নিয়োগে চলছে তদবীর বাণিজ্য বনাম জেসি চৌধুরী

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ব্যতিক্রমী আয়োজন

  • রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual8 Ad Code

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। দিবসটি উপলক্ষে রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার প্রখ্যাত লাউয়াছড়া জাতীয় উদ্যানে ট্যুরিজম কমলগঞ্জ’র উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী মণিপুরি নৃত্য, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ফলজ বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করা হয়।


র‌্যালী শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল নাঈম। এছাড়া অনুষ্ঠানে ট্যুরিস্ট পুলিশের ওসি প্রজিত কুমার দাশ, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, ট্যুরিজম কমলগঞ্জ’র এর আহবায়ক শাব্বির এলাহীসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন রিসোর্টের প্রতিনিধি ও স্থানীয়রা অংশ নেন।

Manual8 Ad Code

আলোচনা সভা শেষে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী মণিপুরি নৃত্য পরিবেশন করা হয়। পরে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ফলজ বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

Manual6 Ad Code

অনুষ্ঠানের আয়োজক ও অতিথিরা বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রাকৃতিক সৌন্দর্য এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতির জন্য কমলগঞ্জ একটি অন্যতম পর্যটন কেন্দ্র। অঞ্চলটির পর্যটন শিল্পকে আরও এগিয়ে নিতে স্থানীয় সংস্কৃতি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তারা।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!