আল-আরাফাহ ইসলামী ব্যাংক গোবিন্দগঞ্জ শাখায় ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আরাফাহ ইসলামী ব্যাংক গোবিন্দগঞ্জ শাখায় ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ব্যতিক্রমী আয়োজন আত্রাইয়ে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনকে আধুনিক মডেল স্টেশন করার লক্ষ্যে আলোচনা সভা কুলাউড়ায় নিঃস্ব সহায়ক সংস্থার উদ্যোগে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত কুলাউড়ায় জিয়নকাঠি সাহিত্য সংসদের মতবিনিময় প্রাথমিকে শিক্ষক নিয়োগ : ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র না পেলে… জুড়ীতে ‘দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার’ প্রতিবাদে ছাত্রদলের ছাত্রসমাবেশ আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের  অভিযোগ কুলাউড়ায় সরকারি কলেজে ছাত্র শিবিরের উদ্যোগে নবীন বরণ  ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম কুড়িগ্রামে সারের ডিলার নিয়োগে চলছে তদবীর বাণিজ্য বনাম জেসি চৌধুরী

আল-আরাফাহ ইসলামী ব্যাংক গোবিন্দগঞ্জ শাখায় ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

Manual7 Ad Code

 ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি ::

Manual5 Ad Code

সুনামগঞ্জের ছাতকে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি’র গোবিন্দগঞ্জ শাখার উদ্যোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ব্যাংকের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

Manual1 Ad Code

এ উপলক্ষে কেক কাটা, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা এবং গ্রাহকদের মধ্যে খাবার ও মিষ্টি বিতরণসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সম্প্রতি গোবিন্দগঞ্জ শাখা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের এভিপি ও শাখা ব্যবস্থাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং এফএভিপি ও অপারেশন ম্যানেজার রুহুল আনোয়ার চৌধুরীর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য ও আলোচনায় অংশ নেন সমাজসেবক আবুল লেইছ মোহাম্মদ কাহার, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কবি আনোয়ার হোসেন রনি, ব্যবসায়ী হাজী সামছুল হুদা, মুহিবুর রহমান মুহিব, সামছুল ইসলাম, আতাউল মগনী, মোত্তার হোসেন, মাওলানা তাজ উদ্দিন, আপ্তাব উদ্দিন, জুনেদ আহমদ, এসপিও বিনিয়োগ ইনচার্জ তোফাজ্জুল হোসাইন, ইও-জিবি কর্মকর্তা সালমান চৌধুরী, শাহ আলমসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও বিপুলসংখ্যক গ্রাহক।

Manual7 Ad Code

আলোচনা সভায় বক্তারা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের দীর্ঘ পথচলা, ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় এর ভূমিকা এবং গ্রাহকসেবার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের ব্যাংকিং সেবা গ্রহণে আরও উৎসাহিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে ব্যাংকের উত্তরোত্তর সাফল্য, কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের কল্যাণ এবং দেশের সমৃদ্ধি কামনা করা হয়। মিলাদ ও দোয়া মাহফিল শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

পরে ব্যাংকের গ্রাহক ও উপস্থিত অতিথিদের মধ্যে মিষ্টি ও খাবার বিতরণ করা হয়। এ সময় শাখা ব্যবস্থাপক মুজিবুর রহমান বলেন, দীর্ঘ ৩১ বছরের পথচলায় আল-আরাফাহ ইসলামী ব্যাংক গ্রাহকদের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে। গোবিন্দগঞ্জ শাখাতেও দিন দিন গ্রাহকের সংখ্যা বাড়ছে। গ্রাহকদের চাহিদা অনুযায়ী ব্যাংকিং সেবা প্রদানে শাখার কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিকভাবে কাজ করছেন। ভবিষ্যতেও গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা দেওয়ার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, সমাজসেবক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুলসংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন।##

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!