কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ ৩ লক্ষ টাকার ক্ষতি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ৩৯৩ নারী চা শ্রমিক পেল প্রধানমন্ত্রীর উপহারের রেইনকোট বহুমুখী প্রতিভার অধিকারী মৌলভীবাজারের মেয়ে আনিসা খানকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ ৩ লক্ষ টাকার ক্ষতি ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ করলেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি পূর্বজুড়ী ইউনিয়নকে মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি দিলেন চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান চুনু জুড়ীতে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ.লীগ নেতা মনি গ্রেফতার জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু স্বাস্থ্যসবা কার্যক্রমের উদ্বোধন কমলগঞ্জে ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ ৩ লক্ষ টাকার ক্ষতি

  • শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: :

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের ধলই চা-বাগানে পূর্বশত্রুতার জেরে টমেটো ক্ষেতে বিষাক্ত রাসায়নিক পদার্থ প্রয়োগ করে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিবেশী ইমন দাশের বিরুদ্ধে। এ ঘটনায় কৃষক গোপাল রবিদাশের প্রায় দুই বিঘা জমির প্রায় ৩ লক্ষ টাকার টমেটো গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

Manual6 Ad Code

অভিযোগ সূত্রে জানা যায, গত ১৪ অক্টোবর বুধবার রাত সাড়ে ৯টার দিকে ধলই চা-বাগান সংলগ্ন কৃষক গোপাল রবিদাশের নিজ কৃষিজমিতে এ ঘটনা ঘটে। গোপাল রবিদাশ ও তাঁর তিন ছেলে প্রায় তিন বিঘা জমিতে টমেটো চাষ করে জীবিকা নির্বাহ করেন। গত বুধবার রাতে স্থানীয় কমল গোড় ও কানাই লাল টমেটো বাগানে গিয়ে ইমন দাশকে গাছে রাসায়নিক পদার্থ প্রয়োগ করতে দেখেছেন। এ ঘটনায় গোপাল রবিদাশ কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

Manual1 Ad Code

এ বিষয়ে অভিযুক্ত ইমন দাশের বক্তব্য পাওয়া যায়নি।

Manual8 Ad Code

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. কমর উদ্দিন লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!