কমলগঞ্জে দুর্গোৎসবে শতাধিক দরিদ্র লোকের মধ্যে বস্ত্র বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় সংসদ সদস্যের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন কমলগঞ্জে দুর্গোৎসবে শতাধিক দরিদ্র লোকের মধ্যে বস্ত্র বিতরণ মা ও শিশুর স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করছে সরকার : এমপি নাসির উদ্দিন আহমেদ। বড়লেখায় ৩৯৩ নারী চা শ্রমিক পেল প্রধানমন্ত্রীর উপহারের রেইনকোট বহুমুখী প্রতিভার অধিকারী মৌলভীবাজারের মেয়ে আনিসা খানকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ ৩ লক্ষ টাকার ক্ষতি ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ করলেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি পূর্বজুড়ী ইউনিয়নকে মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি দিলেন চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান চুনু জুড়ীতে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ.লীগ নেতা মনি গ্রেফতার

কমলগঞ্জে দুর্গোৎসবে শতাধিক দরিদ্র লোকের মধ্যে বস্ত্র বিতরণ

  • রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে শ্রীকৃষ্ণ যুবসংঘের উদ্যোগে শতাধিক দরিদ্র লোকের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। ১৭ অক্টোবর শনিবার রাত ৯টায় শমশেরনগর বাজারের শহীদ শামছু রোডস্থ দুর্গামন্ডপ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এসব বস্ত্র বিতরণ করা হয়।

Manual7 Ad Code

শ্রীকৃষ্ণ যুব সংঘ শমশেরনগর এর সভাপতি শিমুল কান্তি পালের সভাপতিত্বে ও প্রতুল পালের সঞ্চালনায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার।

Manual6 Ad Code

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুক, শমশেরনগর এএটিএম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মিহির কুমার ধর, বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার দাশ, কমলগঞ্জ উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি শ্যামল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, শমশেরনগর ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সভাপতি বিজিত চন্দ্র পাল প্রমুখ।আলোচনা সভা শেষে বিভিন্ন ধর্মের শতাধিক দরিদ্র লোকের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।##

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!