ছাত‌কে ৮শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেককে কারাগা‌রে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী দেশের কৃষি ও কৃষকরা উন্নত হলে দেশ-জাতির উন্নতি সাধন সম্ভব –কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি ছাত‌কে ৮শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেককে কারাগা‌রে বিদেশমুখীতা ও অভিভাবকদের সচেতনতার অভাবে এ অঞ্চলে শিক্ষারহার নিম্নগামী- তাহসিনা রুশদী লুনা কচাকাটা ডিগ্রি কলেজ নিয়ে অপ্রচার : তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত : আটক ১ বড়লেখায় মাদ্রাসার একাডেমিক ভবন : দেড় বছরের নির্মাণ কাজ সম্পন্ন করতে ৭ বছর পার! বড়লেখায় কেএসকেপি’র দ্বি-বার্ষিক সম্মেলন : সভাপতি তোফায়েল, সম্পাদক মুর্শেদ আলম

ছাত‌কে ৮শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেককে কারাগা‌রে

  • সোমবার, ২ নভেম্বর, ২০২৬

Manual7 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

Manual5 Ad Code

সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ৮শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছালেক আহমদ (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে‌ছে পু‌লিশ।

স্থানীয়ভাবে ‘তবলীগওয়ালা মুল্লা’ যুবলী‌গের কমী নামে পরিচিত ছালেককে ঘিরে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবারের অভিযোগ রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।
গত রোববার (১ নভেম্বর) বিকেলে উপজেলার কালারুকা ইউনিয়নের লামাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে ছাতক থানা পুলিশ। এ সময় তাঁর হেফাজত থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন, পিপিএমের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মুহাম্মদ শরীফুল আলম ও এএসআই ইমাম আহাদসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। কালারুকা ইউনিয়নের লামাপাড়া গ্রামের জনৈক সেলিমের বসতঘরের বারান্দা থেকে ছালেক আহমদকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ছালেক আহমদ ছাতক উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের দিঘলী রামপুর গ্রামের মৃত শামছুর রহমানের ছেলে। গো‌বিন্দগঞ্জ নতুন বাজার মুখ, এলাকাবাসীর অভিযোগ, মাদকের আড়ালে ধর্মীয় পরিচয়!

স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট ও নতুন গোবিন্দগঞ্জ এলাকায় ছালেকের নেতৃত্বে ইয়াবা ও গাঁজার কারবার চল‌তো।

Manual6 Ad Code

সব সময় সাদা পাঞ্জাবি ও মাথায় টুপি পরিহিত অবস্থায় চলাফেরা করায় এলাকায় তিনি ‘তবলীগ ওয়ালা মুল্লা’ নামে পরিচিত ছিলেন বলে দাবি তাঁদের। এমনকি তাঁর বাসার ওপর তলার একটি কক্ষে দিন-রাত মাদকসেবীদের আড্ডা বসত বলেও অভিযোগ করেছেন তাঁরা। এ ঘটনায় এসআই মুহাম্মদ শরীফুল আলম বাদী হয়ে ছাতক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেছেন।

Manual3 Ad Code

পুলিশ জানায়, গত সোমবার (২ নভেম্বর) সকালে গ্রেপ্তার ছালেক আহমদকে আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ছাতক থানার ওসি মো. কামাল হোসেন, পিপিএম জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।##

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews