সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে জুড়ীতে সংবাদ সম্মেলন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রান্তিক জনগোষ্ঠীর নাগরিক অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব জোরদারে পাবলিক টাউন হল সভা নিষিদ্ধ ছাত্রলীগের সি‌লেট মহানগর সহ-সভাপতি ছাতক থেকে গ্রেপ্তার ছাতকে চেয়ারম্যান প্রার্থী আশরাফুর রহমানের সমর্থনে মতবিনিময় সভা  ছাতকে নিষিদ্ধ সংগঠনের নেতাসহ ২ আসামি গ্রেপ্তার  বৃটেনে ময়নুল খাঁনের উদ্যোগে মিলনমেলা  কমলগঞ্জে নিজের গাড়িতে আগুন লাগিয়ে ফাঁসানোর অভিযোগ! ওসমানীনগরে ভাসুরের হাতে গৃহবধূ খুন!  তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করার লক্ষ্যে বড়লেখায় জহরত চৌধুরী এমপির উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে জুড়ীতে সংবাদ সম্মেলন জেনেভায় আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে ব্যারিস্টার জহরত আদিব এমপির ফলপ্রসূ বৈঠক

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে জুড়ীতে সংবাদ সম্মেলন

  • সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আল আমিন আহমদ ::
আল আমিন আহমদ ::

Manual6 Ad Code

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে পাওনা টাকা আত্মসাতের ষড়যন্ত্র এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক ট্রাভেলস ব্যবসায়ী ও পর্তুগাল প্রবাসী রুহেল আহমদ।

Manual1 Ad Code

সোমবার (১৬ নভেম্বর ২০২৬) মৌলভীবাজারের জুড়ীতে রুহেল ট্রাভেলস অ্যান্ড ট্যুরস কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে রুহেল আহমদ বলেন, তিনি দীর্ঘদিন ধরে জুড়ীতে সুনামের সঙ্গে ট্রাভেলস ব্যবসা পরিচালনা করে আসছেন। এ সময় ইউরোপের বিভিন্ন দেশে অনেক মানুষকে পাঠিয়েছেন এবং তার দাবি অনুযায়ী,এ নিয়ে কারও কোনো অভিযোগ নেই।
তিনি অভিযোগ করেন, গত ১৪ নভেম্বর মো. আব্দুল লতিফ (MD Abdul Latif) নামে পর্তুগাল প্রবাসী এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফেসবুক আইডি থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তাঁর বিরুদ্ধে ৬০০ মানুষের বিপুল পরিমাণ টাকা পাওনার কথা প্রচার করেন।তার দাবি,এ তথ্য সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট এবং এর মাধ্যমে তাঁর ব্যক্তিগত সুনাম ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে।
তিনি জানান, ট্রাভেলস ব্যবসা সংক্রান্ত প্রায় ৭০ লাখ টাকা কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের কানেহাত গ্রামের লকুছ মিয়ার ছেলে পর্তুগাল প্রবাসী মো. নোমান হোসাইনের কাছে পাওনা রয়েছে। ওই টাকা আদায়ের জন্য সামাজিকভাবে একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হয়ে গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মৌলভীবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫ নম্বর আমল আদালতে মো. নোমান হোসাইনসহ চারজনের বিরুদ্ধে একটি পিটিশন মামলা দায়ের করেন। মামলা নং- সিআর-৪৮৩/২০২৬ (কুলা)।
মামলার অপর অভিযুক্তদের মধ্যে রয়েছেন শেখ মোহাম্মদ জাকারিয়া ও তুহিন আহমদ। রুহেল আহমদের অভিযোগ, মামলার প্রধান অভিযুক্তের ঘনিষ্ঠ আত্মীয় মো. আব্দুল লতিফ সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। এর মাধ্যমে পাওনা টাকা আদায়ের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করা এবং তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। এসব অপপ্রচারের কারণে তাঁর ব্যক্তিগত সম্মান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ঘটনায় তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা করে আইনি প্রতিকার ও ন্যায়বিচার চাইবেন।
সংবাদ সম্মেলনে তিনি প্রকৃত ঘটনা গণমাধ্যমের মাধ্যমে জনসম্মুখে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি আদালতের মাধ্যমে তাঁর পাওনা টাকা আদায় এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews