ছাতকে নিষিদ্ধ সংগঠনের নেতাসহ ২ আসামি গ্রেপ্তার  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রান্তিক জনগোষ্ঠীর নাগরিক অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব জোরদারে পাবলিক টাউন হল সভা নিষিদ্ধ ছাত্রলীগের সি‌লেট মহানগর সহ-সভাপতি ছাতক থেকে গ্রেপ্তার ছাতকে চেয়ারম্যান প্রার্থী আশরাফুর রহমানের সমর্থনে মতবিনিময় সভা  ছাতকে নিষিদ্ধ সংগঠনের নেতাসহ ২ আসামি গ্রেপ্তার  বৃটেনে ময়নুল খাঁনের উদ্যোগে মিলনমেলা  কমলগঞ্জে নিজের গাড়িতে আগুন লাগিয়ে ফাঁসানোর অভিযোগ! ওসমানীনগরে ভাসুরের হাতে গৃহবধূ খুন!  তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করার লক্ষ্যে বড়লেখায় জহরত চৌধুরী এমপির উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে জুড়ীতে সংবাদ সম্মেলন জেনেভায় আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে ব্যারিস্টার জহরত আদিব এমপির ফলপ্রসূ বৈঠক

ছাতকে নিষিদ্ধ সংগঠনের নেতাসহ ২ আসামি গ্রেপ্তার 

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

Manual6 Ad Code

এইবেলা,  ছাতক (সুনামগঞ্জ) ::

সুনামগঞ্জের ছাতকে পুলিশের পৃথক পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক নেতা ও আদালতের ওয়ারেন্টভুক্ত এক আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজনের বিরুদ্ধে নাশকতা ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের মামলা রয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশে ফিরছেন—এমন তথ্য প্রচার করে গুজব ছড়ানোর অভিযোগও উঠেছে।

গত রোববার (১৫ নভেম্বর) সকালে ছাতক থানা পুলিশের পৃথক অভিযানে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে ওই দিন বিকেলে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুজনকে সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Manual1 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলেন, ছাতক থানার ১৬ নম্বর মামলার আসামি জহিরুল ইসলাম (৩২)। তিনি উপজেলার সিংচাপইড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আয়নাকান্দি গ্রামের মৃত সোনাপর আলীর ছেলে।

Manual6 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, জহিরুল ইসলামের বিরুদ্ধে ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭ ধারাসহ আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪ ও ৫ ধারায় মামলা রয়েছে। গত ৯ আগস্ট ২০২৬ তারিখে ছাতক থানায় মামলাটি রুজু করা হয়।

অপর গ্রেপ্তারকৃত হলেন তারেকুল ইসলাম হাসান (১৭)। তিনি ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের পালপুর গ্রামের আনছারুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি জামুরাইল গ্রামে বসবাস করছেন। তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Manual6 Ad Code

এদিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগের বিষয়টিও সামনে এসেছে। তবে এ বিষয়ে পৃথক অভিযোগ বা মামলার বিস্তারিত তথ্য জানা যায়নি।

Manual1 Ad Code

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন, পিপিএম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পৃথক অভিযানে দুইজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews