নিষিদ্ধ ছাত্রলীগের সি‌লেট মহানগর সহ-সভাপতি ছাতক থেকে গ্রেপ্তার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রান্তিক জনগোষ্ঠীর নাগরিক অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব জোরদারে পাবলিক টাউন হল সভা নিষিদ্ধ ছাত্রলীগের সি‌লেট মহানগর সহ-সভাপতি ছাতক থেকে গ্রেপ্তার ছাতকে চেয়ারম্যান প্রার্থী আশরাফুর রহমানের সমর্থনে মতবিনিময় সভা  ছাতকে নিষিদ্ধ সংগঠনের নেতাসহ ২ আসামি গ্রেপ্তার  বৃটেনে ময়নুল খাঁনের উদ্যোগে মিলনমেলা  কমলগঞ্জে নিজের গাড়িতে আগুন লাগিয়ে ফাঁসানোর অভিযোগ! ওসমানীনগরে ভাসুরের হাতে গৃহবধূ খুন!  তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করার লক্ষ্যে বড়লেখায় জহরত চৌধুরী এমপির উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে জুড়ীতে সংবাদ সম্মেলন জেনেভায় আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে ব্যারিস্টার জহরত আদিব এমপির ফলপ্রসূ বৈঠক

নিষিদ্ধ ছাত্রলীগের সি‌লেট মহানগর সহ-সভাপতি ছাতক থেকে গ্রেপ্তার

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

Manual7 Ad Code

এইবেলা, ছাতক (সুনামগঞ্জ) ::

সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সিলেট মহানগর শাখার সহ-সভাপতি মিফতা উদ্দিন ওয়াহিদকে (২৫)কে  গ্রেপ্তার করে‌ছে পু‌লিশ।
ঘত শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার দোলারবাজার ইউনিয়নের কল্যাণপুর গ্রামে তাঁর নিজ বসতবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে থানা-পুলিশ।

Manual3 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) মো. আব্দুল জলিল ও এসআই মোহাম্মদ আব্দুল বাতেন সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় অভিযান চা‌লি‌য়ে  মিফতা উদ্দিন ওয়াহিদকে গ্রেপ্তার করেন
গ্রেপ্তার মিফতা উদ্দিন ওয়াহিদ ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের কল্যাণপুর গ্রামের মৃত রুপ মিয়া ও সুফিয়া বেগমের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি সিলেট মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি।

Manual1 Ad Code

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে ছাতক থানায় দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলা ২০২৬ সালের ৯ আগস্ট দায়ের করা হয়। ওই মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৬ ও ৩০৭ ধারাসহ আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪ ও ৫ ধারায় অভিযোগ রয়েছে।

Manual4 Ad Code

অপর মামলাটি ২০২৪ সালের ১৪ নভেম্বর দায়ের করা হয়। এ মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৭৯ ও ৫০৬(২) ধারায় অভিযোগ রয়েছে।

থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন, পিপিএম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত শ‌নিবার সকা‌লে গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়ে‌ছে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews