সুনামগঞ্জের ছাতকে পুলিশের পৃথক অভিযানে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় চারজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুটি সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে তাদের আটক করেন। শুক্রবার (২০ নভেম্বর) তাদেরকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়।
আটককৃত হলেন, ছাতক পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শ্যামপাড়া এলাকার এবাদুর রহমান পারভেজ (২৬) ও গনক্ষাই এলাকার হাসান আহমদ (৩০)। অপর দুজন হলেন, ৮ নম্বর ওয়ার্ডের চরের বন এলাকার আলেক মিয়া (২৫) ও বিল্লাল (১৯)।
ছাতক থানা পুলিশ জানায়, ১৫১ ধারায় আটক চারজনকে পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন পিপিএম এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে তারে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।!##