কমলগঞ্জে বিয়ের দিনে যৌতুকের দাবিতে বরপক্ষের অনুপস্থিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীকে অশান্ত করার চেষ্টা বরদাসত করা হবে না: এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠু কমলগঞ্জে বিয়ের দিনে যৌতুকের দাবিতে বরপক্ষের অনুপস্থিত আ.লীগের সন্ত্রাস-নৈরাজ্য- বড়লেখা উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ সমাবেশ কুলাউড়ার হাজীপুরে মনাফ মেম্বার হত্যা মামলার প্রধান আসামী নিষিদ্ধ ঘোষিত আ’লীগ নেতা ফটিক গ্রেফতার ছাতকে ১৫১ ধারায় চারজন আটক আদালতে প্রেরণ কমলগঞ্জের লাউয়াছড়ায় গেট টুগেদার রান কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা ২৪ নভেম্বর  বড়লেখা সীমান্তে নারী-শিশুসহ ২০ জন পুশইন চেষ্টা বিএসএফের : প্রতিরোধ বিজিবি’র বড়লেখায় চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা, কলেজছাত্রীর মামলায় অবরুদ্ধকারিদের সাজা সিলেটে হামে ৩ শিশুর মৃত্যু

কমলগঞ্জে বিয়ের দিনে যৌতুকের দাবিতে বরপক্ষের অনুপস্থিত

  • শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
থানায় কনের অভিযোগ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual2 Ad Code
মৌলভীবাজারের কমলগঞ্জে বিয়ের অনুষ্ঠানের সব আয়োজন সম্পন্ন, অতিথিদের আপ্যায়নে করা হয়েছে রান্নাবান্নাও কিন্তু নির্ধারিত দিনে বিয়ের আসরে আসেননি বর। অভিযোগ উঠেছে, যৌতুকের টাকা না দিলে বিয়ে করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন বরপক্ষের লোকজন।
শুক্রবার (২০ নভেম্বর) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কাউয়ারগলা গ্রামে ঘটেছে এ ঘটনা।
এ ঘটনায় প্রতারণা, অর্থ আত্মসাৎ ও যৌতুকের দাবিতে হুমকির অভিযোগ এনে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কনে ওমান প্রবাসী নারী খয়রুন বেগম।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, বাদি খয়রুন বেগম (৩৫) কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কাউয়ারগলা গ্রামের মন্তু মিয়ার মেয়ে।
তিনি ওমান প্রবাসী থাকাকালীন একই ইউনিয়নের জালালপুর গ্রামের ছোয়াব আলীর ছেলে আবাছ আলী (৪০) এর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। অভিযোগ অনুযায়ী, প্রবাসে অবস্থানকালে বিভিন্ন সময়ে আবাছ আলীকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা দেন খয়রুন বেগম।
প্রায় এক মাস আগে দেশে ফেরার পর উভয় পরিবারের সম্মতিতে গত ২০ নভেম্বর বিয়ের দিন ধার্য্য করা হয়।
অভিযোগে বলা হয়, বিয়ের আগে বিবাদীপক্ষ যৌতুক হিসেবে একটি মোটরসাইকেল দাবি করে। এর পরিপ্রেক্ষিতে গত ১৯ নভেম্বর বিবাদীরা বাদি খয়রুন বেগমের বাড়িতে এলে সাক্ষীদের উপস্থিতিতে মোটরসাইকেল কেনার জন্য নগদ ১ লাখ ৫০ হাজার টাকা তাদের হাতে তুলে দেয়া হয়।
ওই নারী অভিযোগ করেন, বিয়ের দাওয়াত অনুযায়ী আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজন অনুষ্ঠানে উপস্থিত হন এবং বরযাত্রীদের আপ্যায়ন ও রান্নাসহ আনুষঙ্গিক খাতে প্রায় ২ লাখ টাকা খরচ করা হয়।
কিন্তু ২০ নভেম্বর দুপুর নাগাদ বরপক্ষ না আসায় যোগাযোগের চেষ্টা করলে বরপক্ষ জানায়, মোটরসাইকেল কিনা বাবদ যৌতুক হিসেবে আরও দেড় লাখ টাকা দিতে হবে। তা না দিলে বিয়ে হবে না।
তবে অনেক অনুরোধ করেও বরপক্ষকে রাজি করানো যায়নি। ভুক্তভোগী ওই নারীর (কনে) বড় ভাই মইন উদ্দিন বলেন, আমার বোনকে বিয়ের দিন বধু সাজে সজ্জিত করা হল। সমাজের লোকজন বিয়ের খাবারও খেয়ে গেছেন কিন্তু যৌতুকের জন্য বরপক্ষ আসলো না। এখন সমাজে মুখ দেখাবো কি করে। বাধ্য হয়ে আমরা আইনের আশ্রয় নিয়েছি।
 এদিকে যৌতুক দাবির অভিযোগটি অস্বীকার করেছেন বরের ভাই ইয়াসিন মিয়া। তিনি বলেন, আমরাতো এক টাকাও যৌতুক নেইনি। আমার ভাইয়ের পাওনা টাকা বাবদ ১ লক্ষ টাকা নিয়েছি আমরা। আমার ভাই এবং ঐ মহিলা একত্রিতভাবে প্রবাসে ছিলেন, সেখানে মেয়ের আগের বিয়ে ও সন্তান আছে জেনেও তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল।
আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, বিয়ের বিষয়ে কেউই আমার সাথে যোগাযোগ করেনি। পুলিশের মাধ্যমে বিয়ের ভাঙার খবর পেয়েছি।
অসুস্থতার কারণে যেতে পারিনি। তবে সপ্তাহখানেক আগে টাকা লেনদেনের বিষয়টি বরপক্ষ আমাকে জানিয়েছিলেন।
এ বিষয়ে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ দাস বলেন, লিখিত অভিযোগ পেয়ে পুলিশের একটি দল সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তখন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তির আশ্বাস দেন। বিষয়টি নিষ্পত্তি করতে না পারলে পরে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews