বড়লেখায় নিসচা’র সচেতনতা বার্তা সম্বলিত বর্ষ-পঞ্জিকার মোড়ক উন্মোচন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
খাসিয়া বর্ষবিদায় উৎসব সোমবার বড়লেখায় নিসচা’র সচেতনতা বার্তা সম্বলিত বর্ষ-পঞ্জিকার মোড়ক উন্মোচন কমলগঞ্জে মণিপুরি সম্প্রদায়ের বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে মহারাসলীলা মঙ্গলবার জুড়ীকে অশান্ত করার চেষ্টা বরদাসত করা হবে না: এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠু কমলগঞ্জে বিয়ের দিনে যৌতুকের দাবিতে বরপক্ষের অনুপস্থিত আ.লীগের সন্ত্রাস-নৈরাজ্য- বড়লেখা উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ সমাবেশ কুলাউড়ার হাজীপুরে মনাফ মেম্বার হত্যা মামলার প্রধান আসামী নিষিদ্ধ ঘোষিত আ’লীগ নেতা ফটিক গ্রেফতার ছাতকে ১৫১ ধারায় চারজন আটক আদালতে প্রেরণ কমলগঞ্জের লাউয়াছড়ায় গেট টুগেদার রান কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা ২৪ নভেম্বর 

বড়লেখায় নিসচা’র সচেতনতা বার্তা সম্বলিত বর্ষ-পঞ্জিকার মোড়ক উন্মোচন

  • রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual8 Ad Code

বড়লেখায় জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) উপজেলা শাখার উদ্যোগে শনিবার দুপুরে জন-সচেতনতামূলক বার্তা সম্বলিত ২০২৭ সালের বর্ষ-পঞ্জিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। বর্ষ-পঞ্জিকা ছাপায় অর্থায়ন করেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আছাদ আল মাহদী।

Manual4 Ad Code

উপজেলা পরিষদের সভাকক্ষে এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও মাহবুব আলম মাহবুব।

নিসচা উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন থানার ওসি মো. মনিরুজ্জামান খান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি লিডার ইঞ্জিনিয়ার কমর উদ্দিন, যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি লিডার মুক্তাদির হোসেন মিসবাহ, বড়লেখা হাজীগঞ্জ বাজার কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিন, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক সুলতান আহমদ খলিল প্রমুখ। অন্যদের মধ্যে বক্তব্য দেন নিসচা’র সিনিয়র সহসভাপতি মার্জানুল ইসলাম মার্জান, পৃষ্ঠপোষক আব্দুল আজিজ, সহসভাপতি গোলাম কিবরিয়া, সহ-সাধারণ সম্পাদক আহমেদ নোমান, আমান হাসান, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন প্রমুখ।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews