কমলগঞ্জে সবজি পুষ্টি বাগান স্থাপনের জন্য বিনামূল্যে বীজ ও চারা বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত সাংবাদিক পংকির মায়ের মৃত্যুতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের শোক প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৬ অনুষ্ঠিত বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন 

কমলগঞ্জে সবজি পুষ্টি বাগান স্থাপনের জন্য বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

  • সোমবার, ২২ জুন, ২০২০

Manual2 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পারিবারিক কৃষির আওতায় সবজি পুষ্টি বাগান স্থাপনের জন্য কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ করা হয়েছে। সোমবার ২২ জুন সকাল সাড়ে ১১টায় উপজেলা কৃষি অফিস হল রুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান।

Manual4 Ad Code

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম। স্বাগত বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আশরাফুল আলম।

Manual3 Ad Code

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০১৯-২০ অর্থ বছরে খরিপ ১/২০২০ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচীর পারিবারিক কৃষির আওতায় সবজি পুষ্টি বাগান স্থাপনের লÿ্যে কমলগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নের ৩২ জন করে ২৮৮ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও চারা বিতরণ করা হয়। এছাড়া এসব সবজি বাগানের উপকরন সহায়তা বাবত টাকার চেক প্রদান করা হবে। #

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!