সিরিঞ্জের দাম ৫ টাকা বেশি রাখায় ৪ হাজার টাকা জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ কুলাউড়া পৌরসভায় আইইউজিআইপি প্রকল্প বাস্তবায়নে কচ্ছপ গতি জনদূর্ভোগ চরমে বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের হিসাব রক্ষকের অবসর গ্রহণে স্মৃতিচারণ অনুষ্ঠান নারী ও শিশু নির্যাতন বন্ধে নীরবতা নয়, চাই সম্মিলিত উদ্যোগ গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ভাঙচুর ছাতকে পার্কিং করা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় নিহত ২ রৌমারীতে গরুর নিলামের ভাগবাটোয়ারা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ  বড়লেখায় ইউপি সদস্য সোনামের শপথ গ্রহণে নেই কোনো আইনি বাধা- আইনি লড়াইয়েই মেয়াদ পার! কমলগঞ্জে বন বিভাগ ও বিজিবি’র যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ

সিরিঞ্জের দাম ৫ টাকা বেশি রাখায় ৪ হাজার টাকা জরিমানা

  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

Manual8 Ad Code

এইবেলা ডেস্ক ::

Manual8 Ad Code

কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকায় অবস্থিত আইডিয়াল ফার্মেসীকে ২৩ জুন মঙ্গলবার ৪ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক  মোঃ আল-আমিন।

Manual1 Ad Code

আমিনুল ইসলাম নামক একজন অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে অনলাইনের মাধ্যমে ১৮ জুন  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ে আইডিয়াল ফার্মেসীর বিরুদ্ধে ৫ টাকার সিরিঞ্জ ১০ টাকায় বিক্রি করার অভিযোগ আনেন । অধিদপ্তরের জেলা কার্যালয়ে অভিযোগকারী এবং অভিযুক্তকে ডেকে তাদের বক্তব্য শুনা হয়।

আইডিয়াল ফার্মেসীর মালিক অসীম মালাকার ৫ টাকার সিরিঞ্জ ১০ টাকায় বিক্রি করার কথা স্বীকার করেন। দুই পক্ষের উপস্থিতিতে শুনানীর মাধ্যমে অভিযুক্ত প্রতিষ্ঠানকে দোষী সাবস্ত করে ৪ টাকা জরিমানার আদেশ দেয়া হয় যা উক্ত প্রতিষ্ঠানের মালিক অসীম মালাকার জরিমানার টাকা পরিশোধ করেন। আইন অনুযায়ী আদায়কৃত জরিমানার ২৫ শতাংশ টাকা হিসাবে অভিযোগকারী আমিনুল ইসলামকে এক হাজার টাকা প্রদান করা হয়।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!