কমলগঞ্জে লাউয়াছড়া ডরমেটরিতে হামলা ও ভাঙচুর : আটক-২ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত সাংবাদিক পংকির মায়ের মৃত্যুতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের শোক প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৬ অনুষ্ঠিত বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন 

কমলগঞ্জে লাউয়াছড়া ডরমেটরিতে হামলা ও ভাঙচুর : আটক-২

  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া ডরমেটরিতে রুম ভাড়া না দেয়ায় হামলা, ভাংচুর ও নগদ টাকা লুটে নেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ফরহাদ ও আহাদ নামে ২ যুবককে আটক করেছে।

Manual7 Ad Code

ডরমেটরির কেয়ারটেকার ওয়াহিদ মিয়া জানান, বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১ টার দিকে কমলগঞ্জ সদর ইউনিয়নের বটতল এলাকার আইন উল্লার ছেলে ফরহাদ মিয়া, আশিক মিয়ার ছেলে কালাম মিয়া ও মাসুক মিয়ার ছেলে আহাদ মিয়াসহ ৮-৯ জন ডরমেটরিতে রুম ভাড়া চায়। তিনি রুম ভাড়া দিতে অপারগতা প্রকাশ করেন। এক পর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে ডরমেটরির দরজা, জানালা ভাংচুর করে এবং তার কাছে নগদ ৫ হাজার টাকা চায়। সে টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তার গলায় ছুরি ধরে তার সাথে ও টেবিলের ড্রয়ারে থাকা টাকা ছিনিয়ে নেয়। পরে ওয়াহিদ মিয়া বিষয়টি রেঞ্জ কর্মকর্তাকে জানালে তিনি কমলগঞ্জ থানাকে খবর দেন।

Manual5 Ad Code

খবর পেয়ে কমলগঞ্জ থানার এসআই অনিক বড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ফরহাদ ও আহাদ নামে ২ যুবককে আটক করেন।

Manual6 Ad Code

কমলগঞ্জ থানার এসআই অনিক বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্তক্রমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!