কমলগঞ্জে দয়াময় সিংহা উচ্চ বিদ্যালয়ে পূনর্মিলনী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত সাংবাদিক পংকির মায়ের মৃত্যুতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের শোক প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৬ অনুষ্ঠিত বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার

কমলগঞ্জে দয়াময় সিংহা উচ্চ বিদ্যালয়ে পূনর্মিলনী

  • শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

Manual5 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual8 Ad Code

“পুরনো বন্ধু,হারানো দিন,স্মৃতির ছবিরা আজও রঙিন” এই স্লোগানে ৫ জানুয়ারি শুক্রবার দুপুরে কমলগঞ্জ দয়াময় সিংহা উচ্চ বিদ্যালয়ের ১৯৯৯ ব্যাচের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে ১ম পূনর্মিলনী অনুষ্ঠান বিদ্যালয়ের মাঠ পাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক আনন্দ, উদ্দীপনা ও হৈ-হুল্লোরের মধ্য দিন ব্যাপী এই পূনর্মিলনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই কমলগঞ্জ দয়াময় সিংহা উচ্চবিদ্যালয়ের ১৯৯৯ ব্যাচের শিক্ষার্থীরা অতিথিদের নিয়ে স্বরনিকা মোড়ক উম্মোচন ও আগত সকল শিক্ষার্থীদের মাঝে টি সার্ট ও স্মৃতিমূলক উপহার বিতরণ করা হয়।

Manual6 Ad Code

পূনর্মিলনী অনুষ্ঠানে এ্যাড. শ্যাম সুন্দর সিংহের সঞ্চালনায় ও দয়াময় সিংহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত কুমার সিংহার সভাপতিত্বে এ সময়য়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দয়াময় সিংহা উচ্চবিদ্যালয়ের প্রাপ্তন শিক্ষক, জয়ন্ত সিংহ,রনজিত সিংহ, জটিল সিংহ, রাজকুমার সিংহ ও কৃষ্ণ কুমার সিংহ।

Manual7 Ad Code

অনুষ্ঠানে বক্তারা বলেন, বন্ধুত্বের বন্ধনকে দৃড় করার এই প্রয়াস যেন সবার মাঝে বিরাজ থাকে। বন্ধুদের সাথে দেখা করার এই আকূলতা সব মানুষের। বন্ধুত্ব মানে বন্ধুত্বই। এটি এমন এক শব্দ, যার কোনো সংজ্ঞা দরকার হয় না। ভালো-খারাপ সব মিলিয়েই যাকে ভালোবাসা যায় সেই তো বন্ধু। পরে বিকালে স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্টানের মধ্য বন্ধুত্বের মিলন মেলা সমাপ্ত হয়।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!