সুনামগঞ্জে শ্বশুড় বাড়ি যেতে বানের জলে ডুবে নতুন জামাইর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

সুনামগঞ্জে শ্বশুড় বাড়ি যেতে বানের জলে ডুবে নতুন জামাইর মৃত্যু

  • মঙ্গলবার, ৩০ জুন, ২০২০

Manual2 Ad Code

এইবেলা, সুনামগঞ্জ ::

Manual6 Ad Code

সুনামগঞ্জের দোয়ারাবাজারে শ্বশুরবাড়ি যাওয়ার পথে পা পিছলে বন্যার পানিতে ডুবে নাজির আহমদ (৩০) নামে নববিবাহিত এক যুবক নিখোঁজ হয়েছেন।

তিনি উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের মঙ্গলপুর গাজীনগর গ্রামের ছিদ্দেক আলীর ছেলে। সোমবার রাতে দোয়ারাবাজার-সুনামগঞ্জ সড়কের পাশে নোয়াগাঁও খালে এ ঘটনা ঘটে।

Manual1 Ad Code

৩০ জুন মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ওসি আবুল হাসেম। এলাকাবাসীর বরাত দিয়ে তিনি জানান, মাত্র দু’সপ্তাহ আগে বিয়ে করেছেন নাজির আহমদ। ঘটনার রাতে তিনি একই উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ঢুলপশি গ্রামে শ্বশুর রজব আলীর বাড়িতে যাচ্ছিলেন।

Manual7 Ad Code

বন্যায় তলিয়ে যাওয়া দোয়ারাবাজার-সুনামগঞ্জ সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় নোয়াগাঁও এলাকায় হঠাৎ পা পিছলে গিয়ে পাশের খালে পড়ে তলিয়ে যান তিনি। এ সময় পানির স্রোতে নিখোঁজ হন তিনি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।

স্থানীয় ইউপি সদস্য অজিত চন্দ্র দাস বলেন, আমরা স্থানীয়রা অনেক চেষ্টা চালিয়েও নাজির আহমদের কোনো সন্ধান পাইনি। তবে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!