বড়লেখার প্রবাসী যুবক বদরুলের কিডনি প্রতিস্থাপনে ২৫ লাখ টাকা সংগ্রহ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

বড়লেখার প্রবাসী যুবক বদরুলের কিডনি প্রতিস্থাপনে ২৫ লাখ টাকা সংগ্রহ

  • বুধবার, ১ জুলাই, ২০২০

Manual4 Ad Code

আব্দুর রব, বড়লেখা ::

বড়লেখা উপজেলার প্রবাস ফেরত যুবক বদরুল ইসলাম (৩২)। দুটি কিডনি অকেজো হয়ে যাওয়ায় অর্থাভাবে কিডনি প্রতিস্থাপন করতে না পেরে তিনি মৃত্যুর প্রহর গুনছিলেন।

অবশেষে তার কিডনি প্রতিস্থাপনে গঠিত তহবিলে মাত্র ২ সপ্তাহে ২৫ লাখ টাকা সংগ্রহ করেছে শিক্ষা ও সেবা ফাউন্ডেশন কাঁঠালতলী।

এ তথ্য জানিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রধান শিক্ষক সেলিম আহমদ। বদরুল বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।

মানুষের সহায়তায় তিনি বেঁচে থাকার স্বপ্ন দেখছেন। আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন হলেই কিডনি প্রতিস্থাপন করা হবে বলে জানিয়েছে তার পরিবার।

জানা গেছে, উপজেলার দক্ষিণভাগ উত্তর (কাঁঠালতলী) ইউনিয়নের বাসিন্দা বদরুল ইসলাম কয়েক বছর ধরে দুবাই প্রবাসী।

ছয় মাস আগে হঠাৎ শারীরিক অসুস্থতা নিয়ে তিনি সেখানকার চিকিৎসকের শরণাপন্ন হন। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান তার দুটি কিডনিই অকেজো।

এ অবস্থায় বদরুল দেশে ফিরে ডায়ালাইসিসসহ অন্য চিকিৎসা করতে থাকেন। একসময় চিকিৎসকরা জানান, দ্রুত কিডনি প্রতিস্থাপন প্রয়োজন।

বদরুলের ছোট ভাই ছয়ফুল ইসলাম নিজের একটি কিডনি বড়ভাই বদরুলকে দিতে প্রস্তুত হন।

Manual3 Ad Code

কিন্তু কিডনি প্রতিস্থাপনে এককালীন ২৫ লাখ টাকা পরিবারের পক্ষে জোগাড় করা কোনো অবস্থায় সম্ভব হচ্ছিল না।

তা ছাড়া দীর্ঘদিন ধরে চিকিৎসার খরচ চালাতে গিয়েও বদরুলের পরিবারের বড় অঙ্কের টাকা খরচ হয়েছে, যা জমি বিক্রি করে জোগাড় করা হয়েছিল।

Manual5 Ad Code

উপায়ন্তর না দেখে বদরুলের বড়ভাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিলাদ হোসেন স্থানীয় শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের কাছে সাহায্যের আবেদন করেন।

শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের পক্ষেও এককালীন এত টাকা দেয়া বেশ কষ্টকর ছিল। তাই মিলাদ হোসেনের পরিবারের অনুমতি সাপেক্ষে ফাউন্ডেশনের পরিচালক কলাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছয়ফুল হক সাহায্য চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেন।

Manual3 Ad Code

বিষয়টি স্থানীয় অনেক প্রবাসীর নজরে এলে তারাও প্রচারণায় যুক্ত হন। এর পর সবার পরামর্শে সাহায্যের আবেদন চেয়ে বদরুল ইসলামের বড়ভাই শিক্ষক মিলাদ হোসেনের একটি ভিডিওবার্তা পোস্ট করেন।

Manual4 Ad Code

এর পর থেকেই দেশে-বিদেশে থাকা অনেকেই এগিয়ে আসেন। সামাজিক সংগঠনের মাধ্যমে প্রবাসীরা সাহায্য পাঠাতে থাকেন।

বদরুলের বড়ভাই শিক্ষক মিলাদ হোসেন জানান, সবার সহযোগিতা না পেলে আমার পরিবার এত টাকা সংকুলান করতে পারত না। সবার সহযোগিতায় আমার ভাই বেঁচে থাকার স্বপ্ন দেখছে। কিডনি প্রতিস্থাপনের পূর্বপ্রস্তুতি চলছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!