কমলগঞ্জে পানিতে পড়ে মামা ভাগ্নির মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ

কমলগঞ্জে পানিতে পড়ে মামা ভাগ্নির মৃত্যু

  • রবিবার, ২৭ জুন, ২০২১

Manual4 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি ::

Manual2 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে পানিতে পড়ে মামা শুভ আহমেদ (৮) ও ভাগনী মীম আক্তার (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুন) দুপুর ১টায় কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত শিশুরা ভানুবিল গ্রামের দিন মজুর জব্বার মিয়ার মেয়ে এবং শ্যালক।

Manual4 Ad Code

স্থানীয় বাসিন্দা মামুন আহমেদ জানান, কান্দিগাঁও জিকে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুকুরের মাছ ধরতে সেচ পাম্প লাগিয়ে পানি নিষ্কাশন করছিলেন জব্বার মিয়া এ সময় সেচের পানির একটি ডুবায় জমা হতে থাকে। পরিবারের সবার অগোচরে মামা ভাগনী মাছ ধরা দেখতে গিয়ে ডুবার পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা দেখে প্রথমে শিশু মীমকে উদ্ধার করে আদমপুরস্থ স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে মীমকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে মামা শিশু শুভকে খোঁজাখুঁজি করে না পাওয়ায় পরে ডুবার পানিতে ভেসে থাকতে দেখেন তার আত্মীয়রা। তাৎক্ষনিক আত্মীয় স্বজনরা দ্রুত উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুভকেও মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর শুনে শিশুটির পিতা জব্বার মিয়া অসুস্থ হয়ে পড়লে তাকে কমলগঞ্জ  হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual8 Ad Code

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান ও আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা ঘটনাস্থল পরিদর্শণ করেন। #

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!