ভ্রমণ পিপাসুদের নতুন ঠিকানা হতে পারে জামকান্দি জলপ্রপাত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ইউপি স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জকে আকস্মিক বদলি, প্রত্যাহার দাবিতে মানববন্ধন সড়কের শৃঙ্খলা রক্ষায় নিসচা’র ভুমিকা প্রশংসনীয় -বড়লেখা ইউএনও ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি

ভ্রমণ পিপাসুদের নতুন ঠিকানা হতে পারে জামকান্দি জলপ্রপাত

  • মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক ::

মাধবকুন্ড ও হামহাম জলপ্রপাতের পর ভ্রমণ পিপাসুদের নতুন ঠিকানা হতে পারে জামকান্দি জলপ্রপাত। অপেক্ষকৃত কম উচ্ছতার এই জলপ্রপাতটির স্বচ্ছ জলে গোসল আর নির্ভয়ে কাছে যাওয়ায় সুযোগটাই ভ্রমণ পিপাসুদের বেশি আকৃষ্ট করবে।

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বনবিভাগের বড়লেখা রেঞ্জের সমনভাগ বিট জামকান্দি এলাকায় অবস্থিত এই পাহাড়ী ঝর্ণাটি ইতোমধ্যে মানুষের মধ্যে পরিচিতি লাভ করতে শুরু করেছে।

Manual5 Ad Code


সরেজমিন জামকান্দি জলপ্রপাতটির সৌন্দর্য্য দর্শণে গেলে গহীন অরণ্যে এই জলপ্রপাতে গিয়ে মুগ্ধ হতে হবে যে কাউকে। এর শীতল জলে ক্লান্তি জুড়াবে। শীতল জল গায়ে পড়ার পর ভ্রমণের সকল কান্তি নিমিষেই উধাও হয়ে যায়। মুল জলপ্রপাত এলাকায় পৌঁছার আগে পাহাড়ী ঝরণার মনোমুগ্ধকর দৃশ্য আর পাগাড়ী ঝিঁঝিঁ পোকার ডাক বিমোহিত করে। যাওয়ার পথে পাহাড়ী ঝরণার নৈসর্গিক সৌন্দর্য্য নজর কাড়ে। সংরক্ষিত বনের সেগুন বাগানের সৌন্দর্য্য যেন বাড়তি পাওয়া হবে ভ্রমণ পিপাসুদের কাছে।

জলপ্রপাতের উৎপত্তিস্থল : স্থানীয় লোকজনের মতে, পাহাড়ী ঝরণার উৎপত্তি উচু পাহাড়েই হবে। তবে তার উৎসস্থল খোঁজে বের করতে হলে ঝরণা ধরে যেতে হবে সীমান্তের ওপারে ভারতে। কেননা এই পাহাড়েই বিভাজিত হয়েছে ভারত বাংলাদেশের সীমান্ত।

Manual8 Ad Code

যেভাবে যেতে হবে : দেশের যেকোন প্রান্ত থেকে সড়ক পথে মৌলভীবাজার জেলা সদও হতে বড়লেখা অথবা জুড়ী উপজেলা হয়ে জামকান্দি জলপ্রপাতে যাওয়া যায়। জেলা সদর থেকে এর দূরত্ব হবে প্রায় ৬৫ কিলোমিটার। আর ট্রেনে যেতে হলে দেশের যেকোন প্রান্ত হতে ট্রেন যোগে এসে নামতে হবে কুলাউড়া জংশন স্টেশনে। কুলাউড়া স্টেশন থেকে এর দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার। কুলাউড়া থেকে সিএনজি অটোরিক্সা কিংবা উবারের মত রয়েছে মোটর সাইকেল সার্ভিস তাতেও যাওয়া যাবে। জেলা সদর থেকে সার্ভিস বাসে বড়লেখার দক্ষিণভাগ পর্যন্ত এরপর সিএনজি অটোরিক্সায় করে। একেবারে জামকান্দি পর্যন্ত রয়েছে সিএনজি অটোরিক্সা সার্ভিস।

Manual1 Ad Code

বনবিভাগের সমনভাগ বিট অফিসের কাছে থাকায় ভ্রমণ নিয়ে কোন বিড়ম্বনার শিকার হওয়ার সম্ভবনা খুব কম। যাত্রা পথে পাহাড়ী আকাবাঁকা পথ আর পাহাড়ের ভাঁজে ভাঁবে চা বাগানের মনোরম দৃশ্য ভ্রমণে করবেন আনন্দ উপভোগ।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!