বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে!

  • শনিবার, ৭ আগস্ট, ২০২১

Manual8 Ad Code

:: ।। এম এম শাহীন ।। ::

আজকাল ফেসবুক খুলতেই কেমন যেনো একটা ভয় কাজ করে। কোথাও কোন সুসংবাদ নেই, কেবলই দুঃসংবাদ। আজ সকালে ফেসবুক খুলতেই বুকটা ধক করে উঠলো! সাংবাদিক আল্লাউদ্দিন উন্নত চিকিৎসার জন্য সিলেট নিয়ে রওয়ানা হয়েছে। কিছুক্ষণ পর পর্দায় ভেসে এলো ভয়ংকর এক খবর! আমার খুবই প্রিয়ভাজন সাংবাদিক শাকির আর নেই।

Manual2 Ad Code

প্রথমে বিশ্বাসই হচ্ছিলো না! একে একে কথা বল্লাম সাংবাদিক ফুয়াদ, খোকন ও সাংবাদিক আলাউদ্দিন এর সাথে।জানলাম-কুলাউড়ার অত্যন্ত মেধাবী, সৎ ও নির্ভীক সাংবাদিক শাকির সিলেটের একটি হাসপাতালে মারা গেছে। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।

তার এই অকালমৃত্যুতে আমার বুকের ভেতরটা একেবারে দুমড়ে মুচড়ে যাচ্ছে! মনটা বিষন্ন! এইতো কিছুদিন আগে তার সাথে পরিকল্পনা এঁটেছিলাম কুলাউড়ার সামগ্রিক উন্নয়ন নিয়ে। ও আমায় তাগিদ দিয়েছিল তাড়াতাড়ি দেশে ফিরে যেতে। কথাও দিয়েছিলাম, পরিস্থিতি একটু স্বাভাবিক হয়ে আসলেই চলে আসবো।

কারণ তরুণ-মেধাবীদের নিয়ে কাজ করতে সবসময়ই আমার রয়েছে আলাদা একধরণের আগ্রহ। তাদের সাথে আমার চিন্তা-চেতনায় বেশ মিল আছে। আমি দেখেছি, শাকিরের মধ্যে একটা অনুসন্ধিষ্ণু দৃষ্টি আছে, অনেক গভীর পর্যন্ত দেখতে পারে। তাই সাংবাদিক হিসেবে সবসময় তাকে অনেকটাই আলাদা দৃষ্টিতে দেখতাম। নিশ্চিত ছিলাম, বেঁচে থাকলে শাকির দেশ এবং কুলাউড়াকে অনেক বেশি আলোকিত করতে পারবে।

আজ তার কাছে জানতে ইচ্ছে করছে-এতো অল্পবয়সে সব কাজ অসম্পূর্ণ রেখে তুমি এভাবে কেনো চলে গেলে শাকির?

Manual8 Ad Code

ভালো থেকো ওপারে। মহান আল্লাহ তোমাকে বেহেশতের সর্বোচ্চ স্থান, জান্নাতুল ফেরদৌস, দান করুন।পরিবারকে এ শোক কাটিয়ে ওঠতে শক্তি দিন।আমিন।

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!