জুড়ীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে প্রতিনিধি দল  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু

জুড়ীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে প্রতিনিধি দল 

  • রবিবার, ২২ আগস্ট, ২০২১

Manual4 Ad Code
জুড়ী  প্রতিনিধি ::
মৌলভীবাজারের জুড়ীর পাতিলাসাঙ্গন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুর রহমানের বিরুদ্ধে অভিভাবকদের পক্ষে লিখিত অভিযোগের তদন্ত করেছেন তদন্তকারী কর্মকর্তা।
রবিবার সকাল ১১ টায় উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপারভাইজার আলা উদ্দীন পাতিলাসাঙ্গন উচ্চ বিদ্যালয়ে গিয়ে অভিযোগকারীদের এবং প্রধান শিক্ষকের  বক্তব্য নেন।এ সময় তার সাথে সহযোগিতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রন্জন দাস ও জুড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাস।
অভিযোগকারীদের প্রায় ৩০জন অভিভাবক উপস্থিত ছিলেন ।
উপজেলা একাডেমিক সুপারভাইজার আলাউদ্দিন বলেন, আমরা উভয় পক্ষের সাথে আলোচনা করেছি। রিপোর্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট প্রেরণ করবো।
পাতিলাসাঙ্গন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুর রহমান বলেন, এসএসসি ফরম পূরন বাবদ সরকারি ফি বাবদ ১৯০০ টাকা ছিল, স্কুলের ধারাবাহিক মূল্যায়ন কাজের জন্য  কমিটির সিদ্ধান্ত মোতাবেক  ৩০০ টাকা করে অতিরিক্ত নেওয়া হয়েছে,এটা আমাদের মাধ্যমিক স্কুলের সকল প্রধান শিক্ষকরা বসে সিদ্ধান্ত নিয়েছিলেন। যা টাকা আছে সব বিদ্যালয়ের ফান্ডে জমা আছে,আমি ব্যক্তিগতভাগে কোন টাকা খরচ করি নাই।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!